বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় পুজা মন্ডবে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০০ Time View

মেহেদী হাসান, ষ্ট্যাফ রিপোর্টারঃ

নড়াইলের কালিয়ায় পুজা মন্ডবে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে বাবরা হাচলা, পুরুলিয়া, হামিদপুর, চাচুরিয়া ও পিরোলী ইউনিয়নের পুজা মন্ডবের সভাপতির হাতে এ উপহার সামগ্রী প্রদান করা হয়।

আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে এ উপহার তুলে দেন তরুণ বিএনপি নেতা, জনমানুষের প্রিয় মুখ সরদার আর্মস্ট্রং। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মেহেদী হাসান মতি, মোহাম্মদ মিল্টন শেখ, মোঃ কামাল সিদ্দিকী, তামার আকিবুজ্জামান পাপ্পু, মোহাম্মদ হাসিবুর শেখ, মোহাম্মদ রবি শেখ, সজীব মন্ডল বাবু এবং পূজা উদযাপন কমিটির সেক্রেটারি আরব ঘোষসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সরদার আর্মস্ট্রং বলেন, শারদীয় দুর্গোৎসব ভ্রাতৃত্ব আর সম্প্রীতির মহোৎসব। এই আনন্দঘন সময়ে আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে শুভেচ্ছা ও উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে জেলার প্রতিটি পূজামণ্ডবে।
তিনি আরো বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।
আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম সর্বদা মানুষের পাশে আছেন, আর আমরা তাঁর পক্ষ থেকে এই শুভেচ্ছা পৌঁছে দিতে পেরে গর্বিত।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin