বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ইমাম পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৩ Time View

ডেস্ক নিউজ

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ ও গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কালিয়া উপজেলা ওলামা ও ইমাম পরিষদ। ২৪ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০ টায় শত শত ওলামায়ে কেরামের উপস্থিতিতে কালিয়া বাসস্ট্যান্ডে এ মানব্বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালিয়ায় উপজেলা ওলামা ও ইমাম পরিষদের আয়োজনে ও ভারপ্রাপ্ত সভাপতি মাও হাফিজুর রহমানের আহ্বানে উপজেলা ওলামা ও ইমাম পরিষদের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও শত শত ধর্মপ্রান মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত মানব্বন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মুলখানার হুজুর মাওলানা আব্দুর রহমান, বাঐসোনা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল আজিজ, উপজেলা ওলামা ও ইমাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হুসাইন আহমেদ, সহ- সভাপতি মাওলানা মফিজুর রহমান রহমান ও মাওলানা, শফিকুর রহমান সাংগঠনিক সম্পাদক মুফতি নুরে আলম, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আবুল হাসান, অর্থ সম্পাদক মুফতি আবু জার গিফরী, দপ্তর সম্পাদক মুফতি ওহিদুজ্জামান সরদার, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা শামিম আহমাদসহ বিভিন্ন ইউনিয়নের জামে মসজিদের ইমাম ও খতিবরা।

বক্তারা প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে ধর্মীয় শিক্ষক না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দেয়া এদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের সাথে তামাশার শামিল।

অবিলম্বে সরকারকে তিনটি দাবী বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। দাবিগুলো হলো সকল প্রাথমিক বিদ্যালয় গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করতে হবে, দেশের সকল প্রাথমিক বিদ্যালয় গুলোতে যেন দ্রুত সময়ের মধ্যে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া হয় এবং ধর্ম শিক্ষক যেন তার নির্দিষ্ট ধর্মীয় জ্ঞানে জ্ঞানী হয়।

এ দাবী না মনলে দেশের সকল ওলামা, ইমাম ও মাদ্রাসার শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলনে যাবে বলে ঘোষণা দেন। পাশাপাশি উপজেলা নির্বাহী অপিসারকে এ বিষয়ে স্মারকলীপী প্রদান করেন ওলামা ও ইমাম পরিষদের নেতাকর্মীরা।

মানববন্ধন শেষে ওলাময়ে কেরামগন কালিয়ার আল্পনা সিনেমা হলকে মার্কাজ মসজিদে রূপান্তরিত করার অনুমতি পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মসজিদ উদ্বোধন করে জোহরের নামাজ আদায় করেন সবাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin