
ডেস্ক নিউজঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে কালিয়া উপজেলায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্ব) বিকেলে কালি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, পৌর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পূজা উদযাপনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সভায় আইন-শৃঙ্খলা, জননিরাপত্তা,অগ্নি নিরাপত্তা,স্বাস্থ্য ব্যবস্থা এবং দূর্গাপূজার সময় জনসমাগম নিয়ন্ত্রণসহ নানা বিষয় দিকনির্দেশনা মুলক আলোচনা হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, উপজেলার প্রতিটি পূজা মন্ডবের নিরাপত্তা, সরাসরি জনসচেতনতা ও স্থানীয় প্রশাসনের কার্যকরী তদারকি নিশ্চিত করতে আমরা প্রস্তুত। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভার শেষে প্রধান অতিথি কালিয়ার বিভিন্ন পূজা মন্ডবে সরকারি অনুদানের চেক বিতরণ করেন এবং সকল পূজা মন্ডপ ও কমিটিকে দায়িত্বশীল আচরণ, নিরাপদ পরিবেশ এবং সামাজিক সচেতনতা বজায় রাখার জন্য আহ্বান জানান।