বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে অবৈধ চিড়িয়াখানায় অভিযান: ২৫ বন্যপ্রাণী উদ্ধার

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬৫ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়ায় অবৈধভাবে পরিচালিত একটি চিড়িয়াখানা থেকে ২৫টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নিরিবিলি পিকনিক স্পটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস। এসময় লোহাগড়া থানা পুলিশ সহায়তা করে।
উদ্ধার হওয়া প্রাণীর মধ্যে রয়েছে একটি অজগর সাপ (৭ ফুট লম্বা), একটি মেছো বিড়াল, আটটি কালিম পাখি, চারটি হাঁস, দুটি সাদা বক, দুটি কালি বক, দুটি মুখ পোড়া হনুমান এবং ছয়টি অজ্ঞাতনামা পাখি।
বন অধিদপ্তর জানিয়েছে, অবৈধভাবে এ ধরনের চিড়িয়াখানা পরিচালনা ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২’ লঙ্ঘনের শামিল। একই সঙ্গে এটি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। উদ্ধারকৃত প্রাণীগুলোকে সংরক্ষণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস বলেন, অবৈধভাবে এসব প্রাণী আটকে রাখা হয়েছিল। অভিযানে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘সরকারের কঠোর অবস্থান ও জনসচেতনতা ছাড়া বন্যপ্রাণী সুরক্ষা সম্ভব নয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin