বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে সাংবাদিককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

ষ্ট্যাফ রিপোর্টারঃ
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩৫ Time View

ষ্ট্যাফ রিপোর্টারঃ

নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামের সাংবাদিক মো. রাসের মোল্যাকে (২৭) মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। সাংবাদিক রাসেল মোল্যা  দৈনিক অভয়নগর পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি। 
সাংবাদিক রাসেলের দাবি, এলাকায় চলমান  বিরোধের জেরে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করা হয়। ওই বিষ প্রয়োগের ঘটনায় সে একটি নিউজ করে। এতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারায় দায়ের করা একটি মামলায় ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে ষষ্ঠ আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর বিকেলে আগদিয়া গ্রামের কয়েকজন ব্যক্তি বাদী আব্দুল সত্তার বিশ্বাসকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। তবে উপস্থিত লোকজন এগিয়ে আসায় তাঁরা হত্যার চেষ্টা না চালিয়ে বাদীকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ছয়জনকে আসামি করে আদালতে আবেদন করা হয়।
এলাকাবাসী  জানান, ৬ নম্বর আসামি রাসেল মোল্যা পেশায় একজন সাংবাদিক। ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তাঁকে হয়রানি করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

এ বিষয়ে সাংবাদিক রাসেল মোল্যা বলেন, “আমি পেশাগত দায়িত্ব পালন করি। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মাছের ঘেরে বিষ প্রয়োগের ঘঠনায় নিউজ করায়  আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin