বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলের হাবিবুল আলম কলেজে অধ্যক্ষের দায়িত্বগ্রহণ ও শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২৭ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী এলাকার হাবিবুল আলম বীরপ্রতীক কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আলমগীর হোসেন। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজ পরিচালনা কমিটিসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও ব্যক্তির পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক বিষয়ে কলেজ পরিচালনা কমিটি ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মতামত ব্যক্ত করেন। কলেজ মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোসাদ্দেক শাহরিয়ার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-পিরোলী গ্রামের সন্তান আমেরিকার টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, প্রধান শিক্ষক মনিমোহন বিশ্বাস, মোবাশ্বের হোসেন, আলমগীর কবির, কলেজ বাস্তবায়ন কমিটির সাবেক সহসভাপতি আবু মুছা নোমান, কলেজ শিক্ষক শামসুর রহমান, আলতাফ উদ্দিন আনসারীসহ অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন-কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ শেখসহ বিভিন্ন পেশার মানুষ।

বক্তারা বলেন, বিগত বছরগুলোতে কলেজটিতে পড়ালেখার মান ছিল নি¤œমুখী। এখানে বিভিন্ন ধরণের অনিয়ম ও দুর্নীতি হয়েছে। ভালো শিক্ষার্থী সৃষ্টিতে তেমন মনোযোগ দেয়া হয়নি। আমাদের প্রত্যাশা আলমগীর হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করায় কলেজটিতে পড়ালেখার মান ভালো হবে। পড়ালেখার মানোন্নয়নে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন সর্বোচ্চ গুরুত্ব দিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin