বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় ডোবায় মিলল যুবতীর অর্ধগলিত লাশ

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭৫ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নের দক্ষিন নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ডোবা থেকে মুন্নি খানম (২০) নামে এক যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নড়াগাতী থানা পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে স্থানীয়রা ডোবা থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে কচুরিপানার ভিতর থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। নিহত মুন্নি খানম ওই এলাকার সৌদি প্রবাসী মোঃ শিমুল মিনার মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ বছর আগে তেরখাদা উপজেলার কুশলা গ্রামের হৃদয়ের সাথে পারিবারিকভাবে মুন্নির বিবাহ হয়। গত শুক্রবার (২৯ আগস্ট) সকালে শ্বশুড়বাড়ি থেকে মুন্নি বাবার বাড়ি নলামারায় বেড়াতে আসেন। ওইদিনই সন্ধ্যার পর সে নিখোঁজ হয়ে যায়। পরিবার ও শ্বশুরবাড়ির লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ১ সেপ্টেম্বর নড়াগাতী থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করে। আজ সকাল ১১ টার দিকে স্কুলের ছাত্রছাত্রী ও এলাকাবাসী ওই ডোবা থেকে দূর্গন্ধ পেয়ে পুলিশকে জানালে নড়াগাতী থানা পুলিশ এসে ডোবার কচুরিপানার ভিতর থেকে মরাদেহ উদ্ধার করে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরাদেহটি উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে যে বা যারা জড়িত থাকুক না কেন সঠিক তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin