বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে হবে – অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম

গোলাম রব্বানী, ষ্ট্যাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪০৬ Time View

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার

খুলনা জেলার তেরখাদা উপজেলার ৫নং তেরখাদা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উদ্যোগে সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় পারোখালী নতুন বাজার ময়দানে এই সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখা ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সেখ হাফিজুর রহমান, আমীর, তেরখাদা উপজেলা শাখা; মাওলানা আব্দুস সালাম জাহেদী, নায়েবে আমীর, তেরখাদা উপজেলা শাখা; মুহাম্মদ নাহিদ হাসান, সেক্রেটারি, তেরখাদা উপজেলা শাখা; আব্দুস সামাদ লিটন, আমীর, ৫নং তেরখাদা ইউনিয়ন; মাওলানা সাজ্জাদুল ইসলাম রানা, সেক্রেটারি, ৫নং তেরখাদা ইউনিয়ন এবং এস. এম. আব্দুল্লাহ (বুদ্দি), সভাপতি, ৬নং ওয়ার্ড।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং ওয়ার্ডের সভাপতি এস. এম. আব্দুল্লাহ (বুদ্দি)। সঞ্চালনায় ছিলেন মাওলানা মাসুদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ঈমানি আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে আমরা দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। মানুষের অধিকার প্রতিষ্ঠা, আদর্শবান নেতৃত্ব গড়ে তোলা এবং আল্লাহর বিধানভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। এজন্য সহযোগী সদস্যদেরকে সাহস, ত্যাগ, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করলে এ আন্দোলনকে কেউ দমন করতে পারবে না। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে একটি ন্যায়ভিত্তিক, শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ।”
তিনি আরও বলেন,
“আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন ও দোয়া নিয়েই আমরা মাঠে নামবো। ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা ও আস্থার ওপর ভর করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ী হবে।”
অন্য বক্তারাও ইসলামী আন্দোলনের তাৎপর্য তুলে ধরে সহযোগী সদস্যদের সংগঠিত হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো: লিয়াকাত শিকদার, মাও: আবুল খায়ের, মাও: আবুল হাসান, আব্বাস আলী, এস. এম. সাজ্জাদুর রহমান রাসেল, মাও: সাজ্জাদুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin