বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ৬

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬১১ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলে দু’টি মোটরসাইকেল ও একটি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র অপু বিশ্বাস নিহত হয়েছে। অপু গোবরা গ্রামের নাতুরাম বিশ্বাসের ছেলে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নড়াইল-শিকিরহাট-খুলনা সড়কের মুচিদাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার জানায়, অপু তার বন্ধু সাকিবকে নিয়ে মোটরসাইকেলযোগে শিকিরহাট যাচ্ছিল। এ সময় শিকিরহাট থেকে যাত্রী নিয়ে নড়াইলের দিকে আসছিল ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক নারায়ন বিশ্বাস। পথে মুচিদাহ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি মোটরসাইকেল ও একটি ভ্যানের সাথে ত্রিমুখী সংঘর্ষে স্কুলছাত্র অপু নিহত হন।

এছাড়া আহত সাকিব, নারায়ন, সুকদেব ও ভ্যানচালকসহ দুই যাত্রীকে খুলনা এবং যশোরে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহতদের ব্যাপারে অবগত হয়েছি। এ দুর্ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin