বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

টোনা আলিম মাদ্রাসার আংশিক কমিটি গঠন, পরবর্তী মিটিংয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার প্রত্যয়

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪৬৮ Time View

ডেস্ক নিউজঃ

নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসার কমিটি আংশিক সম্পন্ন হয়েছে। পরবর্তী মিটিংয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রত্যয় ব্যক্ত করেছেন অভিভাবক সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে ৪ জন অভিভাবক সদস্য, ১ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ১ জন বিদ্যোতসাহী সদস্যসহ মোট ৬ জনের নাম চুড়ান্তভাবে ঘোষণা করেন কমিটির আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান এবং সময়ের স্বল্পতার কারণে সভাপতিসহ অন্যান্য পদগুলি পরবর্তী মিটিংয়ে ঘোষণা হবে বলে জানান।

অত্র মাদ্রাসার অধক্ষ ইকবাল সাঈদী বলেন, ছয় মাস মেয়াদি আহ্বায়ক কমিটির মেয়াদ আগামী অক্টোবর মাসের ২৪ তারিখে শেষ হবে। আগামী মিটিংয়ে সকলের উপস্থিতিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা দিলে বিধি মোতাবেক উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করবেন তিনি।

বর্তমান আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান বলেন, এলাকাবাসী ও অভিভাবকরা চাইলে আমি সভাপতির দায়িত্বে থাকবো এবং আমার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মাদ্রাসার উন্নয়নে কাজ করে যাব।

এ সময় আরো বক্তব্য রাখেন, বড়দিয়া কলেজের সাবেক অধক্ষ এম, এইচ, বাহাউদ্দীন, মাদ্রাসার সহঃ অধক্ষ্য মাও ওলিউল্লাহ, খাশিয়াল হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মোল্যা মফিজুর রহমান, নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌফিক এলাহী রুবেল, বড়দিয়া কলেজের প্রফেসর মিলন মুন্সি সদ্য নির্বাচীত বিদ্যোতসাহী সদস্য দ্বীন ইসলাম মোল্যা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin