বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যাকান্ড

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩০৭ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের সৈয়দ মাসুম বিল্লাহর (২০) রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দুপুরে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের মধুমতি সেতু এলাকা থেকে আহত অবস্থায় মাসুমকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পথচারীরা। মাসুম বিল্লাহ মাকড়াইল গ্রামের সৈয়দ রকিবুল ইসলামের ছেলে। মাসুম জাহাজে চাকরি করতেন।

মাসুমের মামা তহিদুল ইসলামসহ তার পরিবার জানায়, লোহাগড়া উপজেলার সরুশুনা গ্রামের একটি মেয়ের সঙ্গে মাসুমের প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ করে মেয়েটির অন্যত্র বিয়ের খবর শুনে মাসুম কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশ্যে চলে আসেন। এরপর শুক্রবার সকালে লোহাগড়া উপজেলা সদরে মেয়েটির সঙ্গে তার দেখা হয়। বিষয়টি জানতে পেরে মেয়েটির পরিবারের সদস্যরা মাসুমকে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এরপর গুরুতর আহত অবস্থায় মধুমতি সেতু এলাকা থেকে মাসুমকে উদ্ধার করা হয়। তার ঘাড়সহ শরীরের স্থানে আঘাতের চিহৃ রয়েছে। পরিবারের দাবি, সরুশুনা গ্রামে যে মেয়েটির সঙ্গে মাসুমের প্রেমের সম্পর্ক ছিল, তারা পরিকল্পিত ভাবে মাসুমকে হত্যা করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, মাসুম বিল্লাহর মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে, এ ঘটনায় মাসুমের পরিবার থেকে শনিবার সকাল পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin