রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

কালিয়ায় যুবদল দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ।

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩৯৭ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ আগস্ট ) বিকেল ৩ টায় উপজেলার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়েদ মিজানুর রহমান আহ্বায়ক নড়াগাটি থানা যুবদল, মোঃসাখাওয়াত হোসেন (ঝুনু) সদস্য সচিব নড়াগাতী থানা যুবদল, মোঃখান সোহেল রানা সদস্য সচিব নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দল, সৈয়দ রাকিবুল ইসলাম মিশান আহবায় থানা ছাত্রদল, মফিজুর রহমান মামুন সদস্য সচিব নড়াগাতী থানা ছাত্রদল, সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ মনির সিকদার আহবায়ক ৮ নং কলাবাড়িয়া ইউনিয়ন যুবদল, অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন মোঃ শেখ সাদী নড়াগাতি থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক।

সমাবেশে প্রধান বক্তা নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিব মোঃ সাখায়েত হোসেন ঝুনু বলেন জননেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে যা কিছু করার দরকার তাই আমাদের করতে হবে। আর এনসিবি জামাত শিবির একই সুতোয় গাথা এরা দেশে একটা নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে এরা আমাদের নেতাকর্মীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে তাদের ওই বক্তৃতায় আমাদের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে হবে। কোন প্রকার তাদের ষড়যন্ত্রে পা দেয়া যাবেনা এরা এইসব বক্তব্য দিয়ে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে বিলম্ব করতে চায়। তিনি আরও বলেন আপনারা ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে আসেন এবং নির্বাচনে অংশ গ্রহণ করেন তাহলে বুঝতে পারবেন আপনাদের জনগণ কতটা ভালোবাসে। তাই আমরা প্রধান উপদেষ্টা কে বলতে চাই আপনি কারোর ব্যক্তিগত প্রধান উপদেষ্টা নয় এবং দেশে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। দেশের জনগণ এখন নির্বাচন মুখী আপনি কাউকে পরোয়া না করে যত দ্রুত সম্ভব দেশে সুস্থ নিরপেক্ষ এবং নির্দলীয় ভাবে একটা নির্বাচন জাতিকে উপহার দেন যেটা ইতিহাস হয়ে থাকবে । আমাদের নেতা তারেক রহমানকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেইটা বাস্তবায়ন করুন না হইলে বাংলার জমিনে ১৮কোটি জনগণ আপনাকে ক্ষমা করবে না। শেখ হাসিনার যে অবস্থা হয়েছে আপনাকে ও জনগণ ওই অবস্থা করবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin