বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে মাদকাসক্ত বড় ভাইয়ের হামলা ঠেকাতে গিয়ে বিপাকে প্রতিবেশী আকিজ।

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩৪০ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার উত্তর কালিনগর গ্রামে মাদকাসক্ত বড় ভাই চুন্নু ফকিরের হামলার শিকার তার মা বেবি খানম ও ছোট ভাই মুন্নু ফকির (৪০) ও হৃদয় ফকির (২৮)কে বাঁচতে গিয়ে বিপাকে পড়েছেন প্রতিবেশী আকিজ মোল্যা। ৩১ জুলাই (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৪ টায় এ হামলার ঘটনা ঘটে। বেবি খানম ওই গ্রামের মৃত হানেফ ফকিরের স্ত্রী।

পহেলা আগষ্ট সরেজমিনে গেলে ভুক্তভোগী বেবি খানম জানান, জমি সংক্রান্ত পারিবারিক ঝামেলা নিয়ে প্রায়ই তার বড় ছেলে চুন্নু ফকির দা দিয়ে তাদের কোপাতে আসে। নাতীর বিয়ে উপলক্ষে বাড়ীতে গেট সাজানোর কাজ চলছে। হঠাৎ চুন্নু দা নিয়ে আমাকে ও আমার অপর দুই ছেলেকে মারতে তেড়ে আসলে আমরা দৌড়ে গিয়ে প্রতিবেশীদের সাহায্য চাই। এ সময় আকিজ মোল্যাসহ অনেকে এসে চুন্নুর হাত থেকে দা কেড়ে নিয়ে ফেলে দেয়। ওই সময় দা’র খোচা লেগে চুন্নুর হাতে কব্জি বরাবর একটু ছুলে যায়। অতঃপর চুন্নু থানায় একটি মিথ্যা অভিযোগ দেয়।

বেবি খানমের অপর দুই ছেলে মুন্নু ফকির ও হৃদয় ফকির বলেন, তাদের বড় ভাই সর্বদা মাদকাসক্ত থাকে। এ ছাড়া সে ব্যবসাও করে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। তারা আরো বলেন আকিজ তাদের জিবন বাঁচিয়েছে। সে না ঠেকালে বড ভাই আমাদের মেরে ফেলত।

প্রতিবেশী আজম মোল্যা, তরিকুল শেখসহ অনেকে বলেন, মাদকাসক্ত চুন্নু এ কারনে জেলও খেটেছেন। এ ছাড়া সে সব সময় দা নিয়ে চলাফেরা করে। এ কারনে প্রতিবেশীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসনকে বিষয়টি দেখার আহ্বান জানান তারা।

এ বিষয়ে চুন্নু ফকিরের সাথে মুঠোফোনে কথা হলে পারিবারিক বিরোধের কথা স্বীকার করে বলেন, চিকিৎসা নিতে তিন এখন খুলনা মেডিকেলে আছেন। তিনি মাদকের সাথে জড়িত নন। আকিজ মোল্যা তাকে আাঘাত করেছে। তার মা ও ভাইয়েরা যা বলেছে সঠিক নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin