সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

নড়াগাতীতে ইয়াবাসহ যুবক আটক।

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪৭৯ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতীতে ২০ পিচ ইয়াবাসহ তানভীর রহমান তামিম ওরফে কৌশিক(২৪) নামে ০১ যুবককে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ। ২৪ জুলাই রাত পৌনে ১ টার দিকে যোগানীয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত তানভির নড়াগাতী থানার বাঐসোনা গ্রামের আজিজুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নিঃ) মোঃ মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে যোগানীয়া এলাকা থেকে তানভীরকে আটক করে। এ সময় তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin