বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় ওষুধ চুরিসহ নানা অনিয়মের অভিযোগ, প্রতিবাদে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন! !

নিজস্ব সংবাদদাতাঃ
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩৩৬ Time View

নিজস্ব সংবাদদাতাঃ

নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ চুরির ঘটনা সাংবাদিকের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ক্ষোভে ফেঁটে পড়েন
ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী। এরই ধারাবাহিকতায় নানা অনিয়মের প্রতিবাদে ১৩ জুলাই (রোববার) দুপুর ১২টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে মানববন্ধন করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সাবেক পৌর সদস্য সচিব মনিরুজ্জামান মনা, ছাত্রদলের আহ্বায়ক স ম রাকিবুজ্জামান পাপু, স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন, রবিউল সর্দারসহ আরো অনেকে।

বক্তারা করেন, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কয়েকজন কর্মচারী ওষুধ চুরি, স্বজনপ্রীতি ও নানা দুর্নীতির সঙ্গে জড়িত। তাঁদের মতে, দামি ওষুধ গোপনে বাইরে পাচার হয়ে যাচ্ছে, অথচ সাধারণ রোগীরা হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না। বক্তব্যে গতকাল এক আউটসোর্সিং কর্মী চুরি করা ওষুধসহ সাংবাদিকের হাতে ধরা পড়ার বিষয়টিও তুলে ধরা হয়। এ ছাড়া দীর্ঘদিন ধরে ওষুধের টেন্ডারও হয়নি, ফলে জনগণ ন্যায্য সেবা থেকে বঞ্চিত। বক্তাদের দাবি, সম্প্রতি প্রতিটি আউটসোর্সিং পদের জন্য অনিয়ম করে জনপ্রতি দুই লাখ টাকা ঘুষ নিয়ে অযোগ্যদের নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন বলেন, “স্ত্রীর অস্ত্রোপচার করাতে গেলে হাসপাতালে কর্মচারীরা আমার কাছ থেকে অতিরিক্ত দুই হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে খারাপ ব্যবহার করে।” তিনি অভিযোগ করেন, সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে প্রায় সব রোগীর সঙ্গে এমনই করা হয়।

স ম ওয়াহিদুজ্জামান মিলু বলেন, “আমরা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন প্রয়োজন নিরপেক্ষ তদন্ত ও দ্রুত ব্যবস্থা। আউটসোর্সিং পদের পুনর্মূল্যায়ন করে নতুন করে নিয়োগ দিতে হবে।”

এ বিষয়ে কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইব জানান, তিনি দায়িত্ব গ্রহণের আগে দীর্ঘ সময় এই পদ শূন্য ছিল। ফলে ওই সময় অফিসের আর্থিক কার্যক্রম ও ওষুধ সংক্রান্ত কাজকর্ম বন্ধ ছিল। তিনি বলেন, “আমার যোগদানের পর টেন্ডার মেয়াদোত্তীর্ণ পাওয়া যায়। বর্তমানে বিকল্প উপায়ে ওষুধ সরবরাহ করা হচ্ছে এবং পর্যাপ্ত মজুত আছে।”

 আউটসোর্সিং নিয়োগ বিষয়ে ডা. শোয়াইব জানান, “এই প্রক্রিয়া সিভিল সার্জনের দপ্তর থেকে পরিচালিত হয়। আমাদের এখান থেকে নিয়োগ দেওয়া হয়নি।”

ওষুধ চুরির ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমরা তদন্ত শুরু করেছি। আপাতত আমাদের স্টাফদের জন্য ওষুধ বিতরণ বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজন অনুসারে যাচাই করে ওষুধ দেওয়া হবে। অন্যান্য অভিযোগের বিষয়েও তদন্ত চলছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin