বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে জনদুর্ভোগ এড়াতে এলাকাবাসীর মানববন্ধন।

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৬৪ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতীতে জনদুর্ভোগ এড়াতে বড়দিয়া টু নড়াগাতী সড়কের সংস্কার কাজ দ্রুত বাস্তবায়নের জন্য মানববন্ধন করেছে খাশিয়াল ও জয়নগর ইউনিয়নে জনগন। ২৮ জুন (শনিবার) সকাল ১০ টায় দুই ইউনিয়নের শত শত মানুষের উপস্থিতিতে খাশিয়াল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় আড়াই বছর যাবত রাস্তা সংস্কারের নামে খুড়ে ফেলায় জনদুর্ভোগ পৌছেছে চরম পর্যায়ে। দ্রুত দাবী বাস্তবায়ন না হলে রোডস এন্ড হাইওয়ের জেলা অফিস ঘেরা করার ঘোষণা দেন মানববন্ধনকারীরা।

খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতুল্লাহ বলেন, রাস্তাটি আগে এলজিইডিতে ছিল পরবর্তীতে রোডস এন্ড হাইওয়ে নিয়ে টেন্ডার করে এবং নড়াইলের ওহিদ নামে এক আওয়ামিলীগ নেতা ৫ কিঃ মিঃ রাস্তা সংস্কারের কাজ পায়। কিন্তু ওই ঠিকাদার ৭ কিঃমিঃ রাস্তা খুড়ে ফেলে। অতঃপর আওয়ামিলীগ সরকার পতনের পর কাজ ফেলে পালিয়ে যায়। এলাকায় অসংখ্য স্কুল, কলেজ মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয়। অন্তর্বর্তী সরকারের নিকট রাস্তাটি দ্রুত সংস্কারের আবেদন জানান তিনি।

এ সময় আরও বক্তব্য দেন, উদীচী শিল্পী গোষ্ঠী বড়দিয়ায় শাখার সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, খাশিয়াল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও খাশিয়াল আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যা পীঠের সদস্য বিএম কাবির হোসেন, ওই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মফিজুর রহমান, সাবেক মেম্বার জাফর মোল্যা, সরদার আব্দুল করিম, শিমুল মোল্যা তৈয়েবুর রহমান, সোহেল শেখ ও ওবাদুল খন্দকারসহ আরো অনেকে।

বক্তারা বলেন, বড়দিয়া হয়ে নড়াগাতী ও গোপালগঞ্জ যাওয়ার অন্যতম প্রধান সড়ক এটি। এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় লক্ষাধিক যাত্রী চলাচল করে। কিন্তু সড়কের বেহাল দশায় বাড়ছে সড়ক দুর্ঘটনা, মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে একেকটি তাজা প্রান। সম্প্রতি এ সড়কেই ট্রলীর সাথে মোটরসাইকেল দুর্ঘটনার সদ্য বিবাহিত এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

বক্তারা সরকারের প্রতি জনদুর্ভোগ লাঘবে সংস্কার কাজটি দ্রুত বাস্তবায়নের দাবী জানান এবং দাবী আদায় না হলে ডিসি অফিস ও জেলা রোডস এন্ড হাইওয়ের অফিস ঘেরাও করে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin