সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

নড়াইলে পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থী ফুফু- ভাতিঝি’র মৃত্যু!

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৬০ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল সদর উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফিয়া (৯) এবং মীম (৯) নামে দুই ফুফু- ভাতিঝির মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেদভিটা গ্রামে দুর্ঘটনা ঘটে। বাঁশগ্রাম ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য (মেম্বার) রানি বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, বাঁশগ্রাম ইউনিয়নের বেদভিটা গ্রামের শহিদ ফকিরের মেয়ে আফিয়া ও একই গ্রামের আল-আমীনের মেয়ে মীম। তারা দুজনে সম্পর্কে ফুফু- ভাতিঝি ও স্থানীয় মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে আফিয়া ও মীমের মা গৃহস্থালি কাজে ব্যাস্ত ছিলেন। এ সময় তারা বাড়িতে না জানিয়ে দু’জনে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। বেশ কিছু সময় অতিবাহিত হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে গিয়ে তাদের দু’জনকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin