বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে দুর্ঘটনা কবলিত ট্রাক অপসারণ করে জনদুর্ভোগ লাঘব করলো সেনাবাহিনী।

ডেস্ক নিউজঃ
  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২৮৬ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল-কালিয়া আঞ্চলিক সড়কে একটি দুর্ঘটনাজনিত যানবাহন অপসারণকে কেন্দ্র করে জনদুর্ভোগের সৃষ্টি হয়। পবিত্র ঈদুল আযহার দিনের ব্যস্ততায় রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম জনদুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।
যান চলাচল স্বাভাবিক করতে ঈদের দিনে বাংলাদেশ
সেনাবাহিনীর একটি টহল দল তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করে এবং ট্রাকটি অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করে সড়কটি চলাচলের উপযোগী করে দেন।
জানা যায় গত ০৫ জুন নড়াইল হতে কালিয়া অভিমুখে একটি ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ঈদুল আযহার দিন (০৭ জুন) সকালে ট্রাকটির মালিক পক্ষ উক্ত ট্রাকটি সড়ক থেকে সরানোর চেষ্টা করে এবং এতে সড়কে ব্যারিকেড সৃষ্টি হয়। ফলে উক্ত সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
উল্লেখ্য, এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি সুদৃঢ় হয়েছে সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা, ভালোবাসা ও সম্মান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin