রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নড়াইলে অবৈধভাবে বালু উত্তেলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬৩৩ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তলোনের দায়ে সাইদুর রহমান মিয়া নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ জুন) বিকালে জয়পুর ইউনিয়নের মধুমতি নদীর আস্তাইল এলাকায় বালুর চর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিঠুন মৈত্র।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মধুমতি নদীর আস্তাইল এলাকায় বালুর চর আদালত কর্তৃক ইজারা স্থগিত আদেশ জারি হয়। আদালতের আদেশ অমান্য করে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছিলো। পরে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার গোয়াগাছিয়া গ্রামের সাদেক মিয়ার ছেলে সাইদুর রহমান কে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত এবং দ্রুত ওই এলাকা ত্যাগের নির্দেশ দেয়া হয়। এসময় পলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র বলেন, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এছাড়া ওই মূহুর্তে এলাকা ত্যাগ করার নির্দেশ প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin