বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় রাস্তা সংস্কার কাজে সীমাহীন অনিয়মের অভিযোগ।

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৫৭ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলা বারোইপাড়া থেকে মহাজন বাজার পর্যন্ত সাড়ে চৌদ্দ কিলোমিটার রাস্তা সংস্কারে ব্যপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইডেন প্রাইজ এর বিরুদ্ধে। সড়কের দুই পাশে তিন ফুট করে প্রসস্থ করণের কাজ চলছে। ওখানে পাইপ লাইনে বলগেেটের সাহায্যে বালু দেওয়া হচ্ছে এবং নীচে ১০ ইঞ্চি বালু দেওয়ার কথা থাকলেও সরেজমিনে গিয়ে অধিক বালু ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। পরবর্তী ধাপে ৫০/৫০ ভাগ খোয়া ও বালুর মিশ্রন দেওয়ার কথা অথচ দেওয়া হয়েছে অনুমান ৭০% বালু এবং ৩০ % ইটের খোয়া। সচেতন মহলের ধারনা এলজিইডি অফিসের সঠিক তদারকির অভাবে ২২ কোটি ৯১ লক্ষ টাকার এ কাজে চলছে ব্যপক অনিয়ম।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, চলমান সংস্কার কাজের অনিয়মের বিষয়ে বলার জন্য ঠিকাদার বা এলজিইডি অফিসের কাউকে তারা সাইটে পান না। শ্রমিকদের কাছে সিডিউল চাইলে তারা বলেন ঠিকাদারের কাছে আছে। অথচ ঠিকাদারকে কাজের সাইটে পাননি তারা। সংস্কার কাজে যে সকল অনিয়ম চলছে সেটা অবিলম্বে বন্ধ করাসহ উপজেলা এলজিইডি প্রকৌশলীকে তদন্ত করে সিডিউল অনুযায়ী কাজ করার জোর দাবি জানান তারা।

অনিয়মের বিষয়ে দেখাশোনার দায়িত্বে থাকা ঠিকাদারের ছোট ভাই ইমরুলের সাথে মুঠো ফোনে কথা হলে ৫% অনিয়ম হতে পারে বলে স্বীকার করেন। তবে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এবং ঢাকার পিডি এসে ল্যাবে টেস্ট করে গেছে বলে তিনি জানান।

এ বিষয়ে কালিয়া উপজেলা প্রকৌশলী ( এলজিইডি) প্রনাব কান্তি বল ঠিকাদার যেটা বলছে ওটা ভুল বলছে
বলে জানান, এ কাজে অনিয়মের কোন সুযোগ নেই। আমি কাজের অন্য জায়গায় চেক করেছি কিন্তু অভিযোগ স্থলে এখনো টেষ্ট করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin