বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে আমেরিকা প্রবাসীর বাড়ীতে চুরি, থানায় অভিযোগ দায়ের।

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৫৩ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর গ্রামে আমেরিকা প্রবাসী খন্দকার বেলায়েত হোসেন (৮০) এর বাড়ীতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। দেশে বাবার বাড়ীতে থাকা
বেলায়েত হোসেনের সেজ ছেলের স্ত্রী তাজিন আহমেদ ২১ মে শশুর বাড়ী এসে ঘরের ভিতর এলোমেলো দেখে তার বড় ভাসুরের শশুরকে ফোন দেয়।

তাদের ধারণা ২০ মে রাতে যে কোন সময় চোর/চোরেরা ঘরের সিন্ধুক ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ২৫ মে প্রবাসীর বিয়াই গোপালগঞ্জ জেলার কংশুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান অজ্ঞাত চোর চক্রের বিরুদ্ধে নড়াগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। খন্দকার বেলায়েত হোসেন ওই গ্রামের মৃত খন্দকার আব্দুল গফুরের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই বাড়ির মালিকগন সবাই ইউ,এস,এ (আমেরিকা) তে বসবাস করায় বাড়ীটি তালাবদ্ধ থাকে। খবর পেয়ে ভুক্তভোগীর বিয়াই (ছেলের শ্বশুর) মাহমুদুল হাসান এসে ঘরের ভিতরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থা দেখে চুরির বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানেন মসজিদের নগদ ২৬ হাজার টাকা ও চার ভরী স্বর্ণালঙ্কার চোর চক্র নিয়ে গেছে।


এ সময় চোরেরা ভবনের প্রতিটি ফ্লোরের সকল রুমে প্রবেশ করে ভিতরে ওয়াল সোকেস, ষ্টীলের বাক্স, ষ্টীলের আলমারি সহ ঘরের সমস্ত জিনিসপত্র ভাংচুর করে জমির দলিল পত্র তচনচ করে ব্যপক ক্ষতি সাধন করে। এ ঘটনায় চোরচক্রকে সনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। চোর সনাক্তে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin