বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় প্রতিবন্ধীর পাওয়া সরকারী জমিতে শরিক দাবী করে হয়রানির অভিযোগ।

ডেস্ক নিউজঃ
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৮৯ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী বাজারে
প্রতিবন্ধী ডালিম মোল্যা (৪৫) এর নামীয় সরকারী জায়গার দোকান ঘরে শরিক দাবি করে হয়রানির অভিযোগ উঠেছে। ২৪ মে বিকেলে এ বিষয়ে স্থানীয় গন্যমান্যদের নিয়ে শালিসের কথা থাকলেও হয়নি।
প্রতিবন্ধী ডালিম মোল্যা পেড়লী গ্রামের মৃত আবুল কাশেম মোল্যার ছেলে।

সরেজমিনে গিয়ে জানা যায়, বুদ্ধি প্রতিবন্ধী ডালিম মোল্যা তার বোন সাদিয়া আক্তারী জুইয়ের কাছে থাকেন। সেই সুবাদে তার নামীয় ১০৭ নং পেড়লী মৌজার ১ নং খতিয়ানের সাবেক দাগ ৩২৩৬, হাল ৩৬৪২ দাগের ১৫.৮/২১.৬ হাত বিশিষ্ট দোকানটি নোটারী পাবলিকের মাধমে হস্তান্তর করেন। অতঃপর প্রতিবন্ধী ভাইয়ের চিকিৎসার জন্য সাদিয়া ওই সম্পত্তি একই গ্রামের মিলন মল্লিকের স্ত্রী ইয়াসমিন বেগমের নিকট হস্তান্তর করেন। কিন্তু প্রতিবন্ধী ডালিম মোল্যার অপর ভাই মৃত টুটুল মোল্যার স্ত্রী খাদিজা বেগম ডালিমের নামীয় সরকারী জমিতে তাদের স্বত্ব দাবি করে হয়রানি করছে বলে জানান। হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী প্রতিবন্ধী ডালিম মোল্যা ও তার বোন সাদিয়া আক্তারী জুই।

এ বিষয়ে অভিযুক্ত খাদিজা বেগমকে ব্যবহৃত মুঠোফোনে ( 01765516505) একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

পেড়লী বাজার বনিক সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন বলেন, পেড়লী বাজারে সরকারী পেরিফেরিভুক্ত জমির দখল অবস্থানে ডালিম মোল্যার নাম রয়েছে। সে তার বোন জুইকে হস্তান্তর করেছে এবং জুই ইয়াসমিন নামে একজনকে হস্তান্তর করেছে। তবে পূর্বের ও পরের যাবতীয় কাগজে ডালিম মোল্যার নাম থাকায় আমি ও সেক্রেটারী স্বাক্ষর করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin