বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হত্যার হুমকি, থানায় জিডি

নড়াইল প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৩৭ Time View

নড়াইল প্রতিনিধিঃ

নিরিহ মেয়েদের বিবাহের ফাঁদ পেতে ভারতে পাচার করে তাদেরকে বিভিন্ন যৌনপল্লীতে কাজ করিয়ে টাকা ইনকাম করে। এ ভাবে ৮ টি বিবাহ করে তাদেরকে ভারতের দেহ ব্যবসায় লিপ্ত করেছে ইউসুফ মোল্যা। ভুক্তভোগী রূপা খানমকেও বিয়ের প্রস্তাব দিলে রাজি না হওয়ায় হত্যার হুমকি দিয়ে গ্রাম ছাড়া করে ইউসুফ মোল্যা(৫০)সহ সিন্ডিকেটের সদস্যরা। নিজের ও সন্তানদের নিরাপত্তার স্বার্থ ১৭ মে ( শনিবার) রূপা বেগম ইউসুফ মোল্যাসহ ৬ জনের নামে কালিয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন।

বাকিরা হলেন একই গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে মান্নু শেখ (৪৫), মান্নু শেখের স্ত্রী তাহমিনা বেগম (৪০), মৃত তবি শেখের ছেলে ইকবাল শেখ (৪৫), কবির শেখের ছেলে আহাদ শেখ (৩৫), মুজি শেখের ছেলে ইউনুস শেখ।

ভুক্তভোগী ও সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, সন্তানদের লেখাপড়ার সুবাদে রূপা খানম নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামে নানা বাড়ীতে অবস্থানকালে তাকে ভারতে পাচারের উদ্দেশ্যে বিবাহের প্রস্তাব দেয় ইউসুফ মোল্যা। তার প্রস্তাবে রাজি না হওয়ায় প্রায়ই মেরে ফেলার হুমকি দিত। ১৬ মে (শুক্রবার) সান্ধায় অন্যান্য সস্যদের দিয়ে মারপিট করেছে তার ১০ বছরের ছেলে রাকিব ও ৫ বছর বয়সী মেয়ে মুনিয়াকে। নিজের ও বাচ্চাদের নিরাপত্তার স্বার্থে গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী পেড়লী ইউনিয়নে আশ্রয় নিয়েছেন রূপা খানম। ভয়ে গ্রামে আসতে পারছেন না
বলে জানান তিনি।
এ বিষয়ে ইউসুফ মোল্যার সঙ্গে কথা হলে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। ওই মহিলার অনৈতিক কাজে বাঁধা দেওয়ায় আমার নামে মিথ্যা জিডি করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন একটি সাধারণ ডাইরি পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin