বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ, উচ্ছেদ করতে প্রশাসনের নিকট অভিযোগ।

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৪৩৪ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের পূর্ব খড়রীয়া গ্রামে কয়েকজন প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি রাস্তা ও হালট দখল করে পাঁকা বাড়ী ও অন্যান্য স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গণস্বাক্ষরে বেশ কিছু এলাকাবাসী সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং অনুলিপি ইউএনও ও সহকারী কমিশনার (ভুমি), কালিয়া ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট অনুলিপি প্রদান করেছেন।

অভিযোগ ও ভুক্তভোগী এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের রবিউল শেখ এর বাড়ী হইতে জহুর মন্ডল এর বাড়ী পর্যন্ত সরকারি রাস্তায় মৃত পাচু মোন্ডলের ছেলে হাজী জহুরুল হক মোন্ডল (৭০), গফুর মোন্ডলের ছেলে সেলিম মন্ডল, কলম মন্ডল ও নাসির মন্ডল, মালেক মোল্যার ছেলে আব্বাসউদ্দীন মোল্যা, মৃত সত্তার শেখের ছেলে ইরাদ শেখ, মৃত আফজাল মোল্যার ছেলে দাউদ মোল্যা, মৃত জামাল মোল্যার ছেলে রবিউল মোল্যা, মৃত আঃ সামাদ শেখের ছেলে লতিফ শেখ ও মৃত জুলফিকার শেখের ছেলে রবিউল শেখসহ অনেকে সরকারি রাস্তার পাশে দঘল করে ঘরবাড়ি নির্মাণ করেছে। ফলে রাস্তাটি অকার্যকর হয়ে পড়েছে এবং এলাকার কৃষকের ধান মৌসুমে ফসল আনা নেওয়া হয়ে পড়েছে দুঃসাধ্য।

অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা হায়দার আলী বলেন, ওই এলাকায় সার্ভেয়ার নিয়ে পরিমাপ করে সরকারী জায়গা চিহ্নিত করেছি এবং যাদের স্থাপনা আছে নিজ খরচে সরিয়ে নিতে বলা হয়েছে। তবে তারা বলেছে উচ্ছেদের বিষয়টি স্থগিতের জন্য তারা আবেদন করেছে কিন্তু সে ধরনের কোন আবেদন তিনি পাননি। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) না থাকায় ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে। উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান।

এদিকে অভিযুক্ত সকলে নায়েবের পরিমাপ মানলেও
কলম মন্ডল ওই মাপ মানেন না বলে জানান।

স্থানীয় অনেকের ধারনা বিষয়টি আশু সমাধান না করলে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।

এ বিষয়ে ইউএনও মোঃ রাশেদুজ্জামানকে তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin