বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ট্রাইবুনাল গঠনের দাবিতে নিউইয়র্কে এইচআরপিবি”র সেমিনার অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩৪০ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

প্রবাসীদের অধিকার রক্ষায় কার্যকর আইনি কাঠামো গঠনের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।খবর বাপসনিউজ ।নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি ) এর উদ্যোগে গত রোববার (১১ মে) সন্ধ্যায় আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ।বিশেষ অতিথি ছিলেন এইচআরপিবি নিউইয়র্ক শাখার অন‍্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,সংগঠনের নিউইয়র্ক শাখার অন্যতম উপদেষ্টা ও সাবেক সভাপতি এ‍্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল ।

সেমিনারে সভাপতিত্ব করেন এইচআরপিবি নিউইয়র্ক শাখার সভাপতি অ্যাডভোকেট ম. জাকির মিয়া এবং যৌথভাবে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান কিবরিয়া ও অ্যাডভোকেট সাঈদ মইন উদ্দিন জুনেল।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দেশে এসে বিভিন্ন ধরণের হয়রানি ও মৌলিক অধিকার লঙ্ঘনের শিকার হন। কিন্তু আইনের দীর্ঘসূত্রিতা এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাবে তারা প্রতিকার পান না। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত প্রবাসী ট্রাইবুনাল গঠন করা জরুরি।”

তিনি আরও বলেন, “নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি দেশের বাংলাদেশি দূতাবাসে ভোট প্রদানের ব্যবস্থা করতে হবে। এছাড়া, প্রয়োজনে সংসদ কার্যক্রম ছাড়াও রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মাধ্যমে এই আইন প্রণয়ন সম্ভব।”

সেমিনারে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম. এ. রশিদ,সাংগঠনিক রিমন ইসলাম , সাংগঠনিক হেলাল মাহমুদ,বীরমুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি,ইসমাইল খান আনসারী,বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু,ল সোসাইটির এ‍্যাডভোকেট নাসির উদ্দিন,বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেন,বীরমুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান,প্রমুখ।

সেমিনার শেষে এইচআরপিবি নিউইয়র্ক শাখার ২০২৫-২০২৭ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন:সভাপতি: অ্যাডভোকেট ম. জাকির মিয়া,সহ-সভাপতি: অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম,সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট সাঈদ মইন উদ্দিন জুনেল, সহ-সম্পাদক: অ্যাডভোকেট ইব্রাহিম লুদী,
সাংগঠনিক সম্পাদক: অ্যাডভোকেট আব্দুর রশিদ,প্রচার সম্পাদক রিনা আবেদিন, আইন সম্পাদক: অ্যাডভোকেট তাহমিদা আক্তার সুইটি,কোষাধ্যক্ষ: আক্তারুর রহমান মামুন,কার্যকরী সদস্য: আব্দুর রহমান কিবরিয়া, অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, মহিউদ্দিন, অ্যাডভোকেট জয় আচার্য, অ্যাডভোকেট আজাদ আলী, আবুল কাশেম রাজু, অ্যাডভোকেট কুদরাতুন্নেসা, আজাদ আলী শিপু ও আলতাফ হুসেইন।সেমিনার শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin