বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

এলিজাবেথ হোয়াইট মার্কামের নামে নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় রাস্তার নামকরণ

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩৩৪ Time View

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

সাবেক সিটি কাউন্সিল সদস্য জিমি ভ্যান ব্রামার গত রবিবার, ১১ মে, দুপুর ১:৩০ মিনিটে, নিউইয়র্ক এর অ্যাস্টোরিয়ার ৪৪তম স্ট্রিট এবং ২৮তম অ্যাভিনিউয়ের উত্তর-পশ্চিম কোণে তার প্রয়াত মাতা এলিজাবেথ হোয়াইট মার্কামের নামে একটি রাস্তার নামকরণ করেন। মিসেস মার্কাম ৫০ বছরেরও বেশি সময় ধরে অ্যাস্টোরিয়ার বাসিন্দা ছিলেন। “তিনি একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন এবং কয়েক দশক ধরে আশেপাশের এলাকায় নেতৃত্বের পদে ছিলেন। তিনি LGBTQ সম্প্রদায় সহ সকলের নাগরিক অধিকারের জন্য লড়াই করেছেন। খবর বাপসনিউজ।

এলিজাবেথ হোয়াইট মার্কাম ওয়ে’-এর নামে আনুষ্ঠানিক নামকরণ এবং উন্মোচন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট ২২ এষ্টোরিয়ার সিটি কাউন্সিল ওম্যান ষ্টেফানি কাবান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট কন্ট্রোলার লাটিশা জেমস, নিউইর্য়ক সিটি কন্ট্রোলার ব্যাড ল‍্যানডার, নিউইয়র্ক সিটি কাউন্সিলের সাবেক কাউন্সিলরম‍্যান জিমি বার্নার।

অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি থেকে আমন্ত্রিত অতিথি ছিলেন আইবিএন নিউজের প্রধান সম্পাদক, বাপসনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন।
এছাড়া উপস্থিত ছিলেন উক্ত কমিউনিটির সদস্যসহ এলিজাবেথ হোয়াইট মার্কাম এর শুভাকাঙ্খীগণ।

এ সময় জিমি ভ্যান ব্রামার রাস্তার সহ-নামকরণের পৃষ্ঠপোষকতা করার জন্য সিটি কাউন্সিল সদস্য ষ্টেফানি ক্যাবানকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin