বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩

ডেস্ক নিউজঃ
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৩৩৮ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ ইউপি মেম্বরসহ ৩ জনকে আটক করা হয়েছে। রোববার (১১ মে) রাত ৩ টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া গ্রামের পশ্চিমপাড়ায় তিনটি বাড়িতে এ অভিযান চালানো হয়।

অভিযানে আটককৃতরা হলো-পুরুলিয়া গ্রামের মৃত সুলতান শেখের ছেলে ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনিস শেখ (৪৫), একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নাজিম উদ্দিন শেখ (৩৮) এবং মৃত এনামুল মোল্যার ছেলে মো. চঞ্চল মোল্যা (৩৬)।

এ সময় আসামিদের বাড়ির বিভিন্ন স্থান থেকে অবৈধ ১টি দেশী তৈরী পিস্তল, কার্তুজ বানানোর উপকরণ, ২২ রাউন্ড তাজা কার্তুস, ২টি চাইনিজ কুরাল, ২টি ছুরি, ৭টি স্যানদা, ৫টি বল্লম, ১টি ট্যাটা, ২টি তীর ধনুক, ৩টি চাপাতি, ২০টি সড়কি, ৪টি ঢাল, ২টি শর্টগানের কভারসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক এবং সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযানে আটককৃতদের নামে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin