বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আত্রাইয়ে তাপদাহে অতিষ্ঠ জনজীবন, অপেক্ষা বৃষ্টির!

আল আমিন মিলন,আত্রাই, প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৮৯ Time View

আল আমিন মিলন,আত্রাই,প্রতিনিধিঃ

দেশের উত্তর জনপদের নদী ও বিল বেষ্টিত গ্রামীণ জনপদ নওগাঁর আত্রাইয়ে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন,প্রশান্তি পেতে অপেক্ষা বৃষ্টির। সকাল থেকে দুপর পর্যন্ত তাপের তিব্রতা সবচেয়ে বেশি এর সাথে যোগ হয়েছে ভ্যাপসা গরম।
শনিবার (১০মে )দুপুর ২টায় জেলার আবহাওয়া অফিসের তথ্য মতে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করছে বলে জানাগেছে।
এর আাগের দিন শুক্রবার জেলায় তাপমাত্রা ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বেড়েছে জনজীবনে অস্বস্তি।
প্রচন্ড গরমে নাজেহাল এই গ্রামীণ জনপদের মানুষ।
তিব্র তাপদাহ ও প্রচন্ড গরমে গ্রামীণ জনপদের রাস্তাগুলো প্রায় যানবাহন শুন্য। তীব্র রোদের কারনে ভ্যান. রিকশা.ও অটো চালকরা যাত্রী না-পেয়ে অলস সময় পার করছেন সেই সাথে হাট বাজারে ক্রেতা কম থাকায় এর প্রভাব পড়েছে গ্রামীণ জনপদের হাট বাজারে গড়ে উঠা দোকান ব্যাবসায়ীক প্রতিষ্ঠান গুলোতে। রোদে পুড়ে কৃষক তার ফসল ঘরে তুলছে।
প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হচ্ছেন না কেউ। যারা বের হচ্ছেন তাদের বেশির ভাগই ব্যাবহার করছেন ছাতা, অনেকেই গাছের ছাঁয়ায় খুঁজে ফিরছে একটু প্রশান্তি। কেউ বা নলকুপ/টিউবওয়েল চেপে পানিতে মুখ ধুয়ে নিচ্ছেন ক্লান্তি দুর করতে।
জেলা আবহাওয়া অফিসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী শীঘ্রই দেখা মিলছে না বৃষ্টির। এমন পরিস্থিতিতে এক পাশলা বৃষ্টি র অপেক্ষা জনমনে। বৃষ্টিতেই কমবে তাপমাত্রা মিলবে প্রশান্তি এমনটিই বলছেন এই গ্রামীণ জনপদের মানুষ।
এমন তাপদাহ মোকাবিলা করে শরীর সুস্থ রাখতে বেশি বেশি বিশুদ্ধ পানি ও স্যালাইন পানি পান সহ হাওয়াতে উচ্চ মাত্রায় দূষণ থাকলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের জন্য শ্বাসকষ্ট বা গলায় অস্বস্তি অনুভব করলে তিব্র তাপ পরিহার করার পরামর্শ দিচ্ছেন এ জনপদের চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin