বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

যশোর- নড়াইল সড়কে সেনাবাহিনীর অভিযানে ৯ চাঁদাবাজ আটক!

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২১৫ Time View

ডেস্ক নিউজঃ

যশোর টু নড়াইলের হাইওয়ে সড়কে অবৈধস্থানে চাঁদা তোলার সময় ০৯ চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। ০৪ মে (রবিবার) রাত ১১ থেকে নড়াইল সদর আর্মি ক্যাম্প অভিযান চালিয়ে পৌরসভার নামে অবৈধস্থানে চাঁদা উত্তোলন করার সময় তাদের আটক করা হয়।

সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ০৯ জনকে আটক করে। আটককৃরা হলেন নড়াইল সদর থানার ভাদুলি ডাঙ্গা গ্রামেরশামছুল হকের ছেলে মিল্টন (৪০), কালিয়া থানার যাদবপুর গ্রামের আনসার শেখের ছেলে মোঃ হাসান আলী (৩২), সদর থানায় রামসিধির গ্রামের তোকাম ফকিরের ছেলে এস এম ইখতিয়ার (৩৭) সদর থানার বোয়ালখালী গ্রামের মৃত বিল্লাল শেখের ছেলে মোঃ মহিদুল ইসলাম (৪৫) ও হাবিবুল্লাহ (২৭) বাহিরডাঙ্গা গ্রামের মৃত ফুলমিয়া শেখের ছেলে মোঃ রুবেল শেখ (২৯), ভুয়াখালী গ্রামের টুকুবার সরদারের ছেলে মোঃ হেলাল (২৪), একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মোঃ উদয় হোসেন (১৭) ও লস্কারপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে মোঃ হাবিব (৩২)।
এ সময় তাদের কাছ থেকে নগদ ৪৩,৮২০/ টাকাসহ স্টান গান – ০১ টি, চাকু – ০১ টি, রেজিস্টার – ০৪ টি, ব্যাটারি – ১০ টি, সিগন্যাল লাইট -০২ টি, হ্যান্ড লাইট স্টিল – ০২টি, রেইনকোট- ০৩ টি, ছাতা ছোট/বড়- ০৩ টি, মুরি বই – ১৩০ টি , মাল্টিপ্লাগ -০১ টি, সিল -০৩ টি, প্যাড – ০১ টি, সিগন্যাল বেস্ট -০৬ টি ও ফ্ল্যাগ স্ট্যান্ড – ০৫ টি জব্দ করা হয়। আটককৃতদের নড়াইল সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin