বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে নবগঠিত মাদ্রাসা কমিটির আহ্বায়ককে সংবর্ধনা প্রদান।

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২২৮ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতীতে নবগঠিত মাদ্রাসা কমিটির আহ্বায়ক সৈয়দ মিজাুনর রহমানকে সংবর্ধনা প্রদান করেছে মাদ্রাসা সংশ্লিষ্ট ও স্থানীয়রা। ৫ মে (সোমবার) সকাল ১১ টায় টোনা ইসলামীয়া আলিম মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।

মদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওঃ মোঃ ওলিউল্লাহ’র সঞ্চালনায় ও অধ্যক্ষ এস এম ইকবাল সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাশিয়াল আদর্শ সম্মিলনী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্যা মফিজুল ইসলাম, প্রখ্যাত ওয়াজিন ও ইসলামী চিন্তবিদ মাওঃ মাওদুদুল হক ও টোনা গ্রামের মোল্যা মনিরুজ্জামান প্রমুখ।

বক্তারা, ঐতিহ্যবাহী টোনা গ্রামের পুরোন ঐতিহ্য তুলে ধরে বলেন, এই গ্রামের অনেক কৃতি সন্তান বাংলাদেশের বিভিন্ন স্থানে বিখ্যাত স্থাপনা করেছেন এবং এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে টোনা গ্রামের মানুষের অবদান রয়েছে। বিগত ১৭ বছরের তাদের মুল্যায়ন করা হয়নি বলে প্রেক্ষাপট উল্লেখ করেন। ৫ আগষ্টে আওয়ামিলীগ সরকারের পতনের পর টোনা গ্রামের কৃতি সন্তান সৈয়দ মিজানূর রহমানকে আহ্বায়ক করায় ফুলের শুভেচছা জানিয়ে বরন করেন এলাকার স্বতঃস্ফূর্ত মানুষ। এ ছাড়া আগামীতে টোনা আলিম মাদ্রাসাকে ফাজিল মাদ্রাসায় রুপান্তর করার দাবী জানান বক্তারা।

এ্যাডহক কমিটির আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান বলেন, আপনারা সবাই আমার পাশে থাকলে সবই করা সম্ভব। মাদ্রাসাকে আলিম থেকে ফাজিলে উন্নীত করার জন্য যা যা করনীয় তিনি করবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন প্রকার দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, টোনা গ্রামের মফিজুল ইসলাম কিবু, রাসেল মোল্যা, হাসান মোল্যা মোল্যা বদিউজ্জামাল, অত্র মাদ্রাসার শিক্ষার্থীরাসহ সকল শ্রেনী পেশার মানুষ।

সভাপতির সমাপনী বক্তব্য শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin