বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কানাডায় ট্রাম্পবিরোধী মার্ক কার্নির দলের জয়লাভ

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৪৭ Time View

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

কানাডার সাধারণ নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি নেতৃত্বাধীন দল লিবারেল পার্টি জয়লাভ করেছে। তবে কার্নির দল ৩৪৩ আসনের হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা, তা এখনো নিশ্চিত নয় বলে গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে।
কানাডার পাবলিক সম্প্রচারমাধ্যম সিবিসি তাদের সর্বশেষ প্রাথমিক ফলাফলে জানিয়েছে, লিবারেল পার্টি এখন পর্যন্ত ১৬৩টি আসনে জয় পেয়েছে। নিকট প্রতিদ্বন্দ্বী দল কনজারভেটিভ পেয়েছে ১৪৯ আসন। এ ছাড়া ব্লক কুইবেকোইস ২৩টি, নিউ ডেমোক্র্যাট পার্টি ৭টি এবং গ্রিন পার্টি ১টি আসন পেয়েছে।
সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে দেশটির যেকোনও দলকে ১৭২টি আসনে জয় পেতে হবে। বিবিসি বলছে, লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠ আসন না পেলেও মার্ক কার্নিই যে প্রধানমন্ত্রী থাকবেন, তা অনেকটা নিশ্চিত।

এদিকে এরই মধ্যে লিবারেল পার্টির অফিসে সমর্থকরা উল্লাস শুরু করেছেন। তবে দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে কিনা- এর জন্য সমর্থকরা অধীরে অপেক্ষা করছেন। ধারণা করা হচ্ছে, শিগগিরই মার্ক কার্নি সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার ক্রমাগত হুমকির মধ্যে দেশটিতে গত সোমবার,এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মার্ক কার্নি তার নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের এসব হুমকির ক্রমাগত বিরোধিতা করে আসছিলেন।
তিনি গত ২৪ এপ্রিল বলেছেন, এটা কানাডা এবং আমরাই এখানে সিদ্ধান্ত নেবো কী ঘটবে। ট্রাম্পের এসব হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি সবাইকে এক হতে এবং ভোট দেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin