বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় প্রতিপক্ষের বাড়ির পাশে মিললো যুবকের পা বাঁধা মরদেহ!

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে প্রতিপক্ষের বাড়ির পাশে মিললো রফিকুল মোল্যা (৩৮) নামে এক যুবকের মরদেহ। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ওই গ্রামের রিকাইল শেখের বাড়ির পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রফিকুল মোল্যা ওই গ্রামের আজিজুল মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখ, পিকুল শেখ গ্রুপের সাথে একই গ্রামের মিলন মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে গত শুক্রবার (১১ এপ্রিল) দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে রিকাইল শেখ, পিকুল শেখ গ্রুপের ফরিদ মোল্যা (৫৭) নামে একজন নিহত হন। এ ঘটনায় কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। হত্যা পরবর্তীতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অতঃপর মিলন মোল্লা গ্রুপের ফাতেমা বেগম বাদি হয়ে কালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। তার দুইদিন পর আজ মঙ্গলবার সকালে বাদী ফাতেমা বেগমের ছোট ছেলে রফিকুল ইসলামের পা বাঁধা মরদেহ প্রতিপক্ষ রিকাইল শেখের বাড়ির পাশে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ।
নিহতের স্ত্রী ওযুফা বেগম, মেয়ে খাদিজা খাতুন, ও মা ফাতেমা বেগমের দাবী রিকাইল শেখ, পিকুল শেখ ও সাইদ মোল্লা সহ ১৫/২০ জন মিলে জঘন্য ভাবে রফিকুলকে হত্যা করেছে। এ নৃশংস হত্যাকান্ডের দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁশি চাই আমরা।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin