বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৯৭ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ‍্যের আরব, বাংলাদেশী, পোলিশ ও আমেরিকানদের শহর হেমট্রামিক সিটি কাউন্সিল প্রাইমারি নির্বাচনে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান আদনান ।। গত ২২ এপ্রিল মংগলবার বিকেলে তিনি হেমট্রামিক সিটির ক্লার্ক এর কাছে রোটারিয়ান মাহফুজুর রহমান সাপোর্টারস ফোরাম মিশিগানের পক্ষ থেকে তার ফর্ম জমা দেন । কমিউনিটির মানুষের সুবিধা অসুবিধার কথা বলতে মাহফুজ ২০২৫ সালের প্রাইমারি নির্বাচনে প্রার্থী হয়েছেন । বিগত ২০০০ সাল থেকে তিনি দেশে ও প্রবাসে অনলাইনে অফলাইনে সমাজের জন‍্য কাজ করছেন । নিজের সাধ্য মত চেষ্ঠা করেছেন মানুষের হয়ে কাজ করার । সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করেছেন ও দেশের প্রবাসের শুরু থেকে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে কাজ করে যাচেছন ।। বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন শেষ করে তিনি আমেরিকার বিভিন্ন ইনস্টিটিউট থেকে এবং সারটিফাইড হিউম‍্যান রাইটস কোর্স এবং ফার্মেসি টেকনিশিয়ান সহ দেশে বিদেশে নানা শিক্ষা বিষয়ক সেমিনারে অংশ নিয়েছেন । সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া শরীফপুর ইউনিয়নে তেলিবিল সরদার বাড়ির সন্তান মাহফুজের কৈশোর কমলগনজের শমশেরনগর শহরে । সিলেটে তার পড়াশোনার শেষধাপ সহ তারুণ‍্য কাটে । গান কবিতা ও হামদ নাতসগজল লিখে তিনি সকলের কাছে সমাদৃত । তিনি বাপসনিউজ প্রতিবেদককে বলেন,আমি চেষ্ঠা করেছি জীবনের অধিকাংশ সময় মানুষের তরে কাজ করার । রক্তদান কর্মসুচি বৃক্ষরোপণ কর্মসুচি সহ দেশে ও প্রবাসে তিনি অনেক সামাজিক কাজের সাথে জড়িত । তিনি তার জীবনের বাকিটা সময় মিশিগান বাসী ও হেমট্রামিকবাসীর খেদমতে কাজ করতে চান । এজন‍্য তিনি সকল বাংলাদেশী তথা সাউথ এশিয়ানদের সহযোগিতা কামনা করেছেন । উল্লেখ‍্য তিনি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আজীবন সদস‍্য ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin