বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লোহাগড়ায় হাট ইজারার টাকাকে চাঁদাবাজি আখ্যা দিয়ে ফেসবুকে দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ।

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৯৫ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার বড়দিয়া হাটের ইজারার টাকাকে চাঁদাবাজি আখ্যা দিয়ে তিনটি ফেসবুক আইডিতে পোষ্ট করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হাট মালিক শামীম মেল্যা। ২৩ এপ্রিল (বুধবার) দুপুর ১২ টায় বড়দিয়া বাজার বিএনপি অফিসে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

জানা যায়, ফেসবুক আইডি “আমার সোনার বাংলা, সংগ্রাম প্রতিদিন ও আমি জয়বাংলার লোক ফেসবুক আইডি থেকে খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি ও নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি বিশ্বাস নওশের আলীর নেতৃত্বে বড়দিয়া বাজারে বিশ্ব, শামীম, জগো ও সাধন দাশ খাজনার নামে চাঁদা আদায় করছে বলে পোষ্ট করে। মিথ্যা পোষ্টের বিষয়টি সভাপতি নওশের বিশ্বাসের দৃষ্টিগোচর হলে ফেসবুকে প্রতিবাদ দেন। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় নিন্দা ও প্রতিবাদসহ ওই আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

নওশের বিশ্বাস বলেন, শামীম মোল্যা বড়দিয়া হাট ডেকে আনার পরে নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ীদের নিয়ে সারা বছরের ইজারা মওকুফের জন্য বসে শ্রেনীভেদে টাকা প্রদানের তালিকা করে দেন। এতে ব্যবসায়ীদের কোন আপত্তি নেই। অথচ বিষয়টিকে চাঁদাবাজি বলে ওই আইডিগুলো পোষ্ট করেছে, যা নিন্দনীয় ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্নের শামিল। তাই আইডিগুলোকে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

হাট মালিক শামীম মোল্যা বলেন, হাটের টাকা বাকী থাকায় স্থানীয় বিএনপি নেতা ও বাজারের গন্যমান্যদের সাথে কথা বলে বাকি টাকা পরিশোধের জন্য সর্বসম্মতিক্রমে দোকান ভেদে ইজারা ধার্য্য করা হয়। ওই আইডিগুলো আমাদের ও দলীয় মানসম্মান ক্ষুন্ন করার জন্য মিথ্যা পোষ্ট করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানাই।

এ বিষয়টিকে মিথ্যা অভিহিত করে নিন্দা জানিয়ে বাজারের ব্যবসায়ী সঞ্জয় রায়, পটু দাশ, আমিনুল ইসলাম, সাধন দাশ, কিবু মোল্যাসহ অনেকে বলেন প্রতি বছরের ন্যায় আমরা ভাসান খাজনা দিয়ে আসছি। দোকান ভেদে কমবেশী হতে পারে। তবে এখানে জোর জুলুমের কোন অস্তিত্ব নেই। এ ছাড়া বিষয়টিকে চাঁদাবাজি বলে ফেসবুকে দেওয়া দুঃখজনক।

এ সময় উপস্থিত ছিলেন, নড়াগাতী থানা যুবদলের সেক্রেটারী চৌধুরী সাকাওয়াত হোসেন (ঝুনু), খাশিয়াল ইউনিয়ন বিএনপির সেক্রটারী মোঃ জিয়াউর রহমান ও সহ সভাপতি শিকদার লাভলু মিয়া, সৌদী প্রবাসী রিপন শিকদার, শ্রমিক দলের আহ্বায়ক মমিন খানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin