শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Title :
কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কাছ থেকে দেখা ডাঃ কামরুল ইসলাম মরার পরে খাড়ার ঘা- মূল্য বৃদ্ধি হলেও কালিয়ায় বন্ধ হয়নি অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দিশেহারা সাধারণ মানুষ! নড়াইলে ফুটবল খেলার নামে চলে অনুমতিবিহীন ‘র‍্যাফেল ড্র’ কালিয়ার ইলিয়াসাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে গাজী আবুল হাসান আলোচনার শীর্ষে নড়াগাতীতে বর্গা চাষীর পিটুনিতে মালিক পক্ষ আহত, থানায় মামলা দায়ের কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঢাকায় ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এর স্বাধীনতা সম্মননা-২০২৫ প্রদান ও বর্ণিল স্মরণিকা এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ Time View

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

ঢাকায় ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এর স্বাধীনতা সম্মননা-২০২৫ প্রদান ও বর্ণিল স্মরণিকা এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৯ এপ্রিল, ২০২৫, শনিবার বিকাল ৪ টা, জহুর হোসেন চৌধুরী হল, জাতীয় প্রেস ক্লাব, ঢাকায়, ওয়াল্ড জার্নালিস্টস ক্লাব’র স্বাধীনতা সম্মননা-২০২৫ প্রদান ও বর্ণিল স্মরণিকা এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং ওয়ার্ল্ড জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা সৈয়দ দিদার বখত ।প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। ।বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ড. সৈয়দ নকীব মুসলিম, সাবেক সচিব, এ এফ এম সোলায়মান চৌধুরী, সাবেক জনপ্রশাসন সচিব, এনটিভি পরিচালক আলহাজ¦ নুরুদ্দীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. হামিদা খানম,সাবেক অতিরিক্ত সচিব মোতাহার হোসেন,উইং কমান্ডার মীর অমিনুল ইসলাম (অব:),অধ্যাপক কর্নেল কাজী শরীফ উদ্দিন (অব:),লে. কর্নেল মহসিন আলী খান(অব:), পিএসসি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের আহবায়ক এমএম ইকবাল আলমগীর ।বাপসনিউজকে এ সংবাদ দিয়েছেন সাংবাদিক মিজানুর রহমান ।
ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এর স্বাধীনতা সম্মননা-২০২৫ পেলেন যারা: মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য, এম এ জি ওসমানী, মুক্তিযুদ্ধের সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক, আজীবন সম্মাননা (মরণোত্তর), মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য, লে. কর্নেল জাফর ইমাম বীর বিক্রম, মুক্তিযুদ্ধের দশম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক, সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য, সৈয়দ দিদার বখত, সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী, সাহিত্য ও চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য, বাংলাদেশের সাহিত্য ও চলচ্চিত্রের উজ¦ল নক্ষত্র জহির রায়হান (মরণোত্তর), প্রশাসনে বিশেষ অবদানের জন্য, এ এফ এম সোলায়মান চৌধুরী, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য আলহাজ¦ নুরুদ্দীন আহমেদ, পরিচালক এনটিভি, মুক্তিযুদ্ধে নির্যাতিত বীরাঙ্গণা নারীদের সেবাদান ও জনস্বাস্থ্যে বিশেষ অবদানের জন্য, ডা. হালিদা হানুম আখতার, সংগীতে বিশেষ অবদানের জন্য, জনপ্রিয় সংগীত শিল্পী আলম আরা মিনু, সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন, ফেনী ডেভেলমেন্ট কমিউনিটি (এফডিসি)। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র বিজ্ঞ আইনজীবী প্যানেল এর সদস্য ব্যারিষ্টার জিন্নুর রাইন চৌধুরী বিচারপতি ছিদ্দিকুর রহমানের হাত থেকে সংগঠনের মানবাধিকার সম্মাননা গ্রহন করেন।
উদ্বোধনী বক্তব্য সৈয়দ দিদার বখত বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব স্বাধীনতা সম্মননা -২০২৫ আয়োজন এবং বর্ণিল স্মরণিকা প্রকাশ করছে, যা নি: সন্দেহে প্রশংসনীয় উদ্যোগ, হাজার বছরের সংগ্রাম মুখর বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশর স্বাধীনতা, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত বাঙালী জাতির বহু কাঙ্খিত স্বাধীনতা। তিনি ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এর স্বাধীনতা সম্মননা -২০২৫ প্রদান ও বর্ণিল স্বরণিকার মোড়ক উম্মোচন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া তার বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এর স্বাধীনতা সম্মননা -২০২৫ প্রদান এবং বর্ণিল স্মরণিকার মোড়ক উম্মোচন একটি প্রশংসনীয় উদ্যোগ, এই উদ্যোগ ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে বলে আমার বিশ্বাস। ১৯৭১ সালে এই দিনে পাকিস্তানের শাসন থেকে মুক্তির লক্ষ্যে স্বাধীনতার সংগ্রামের সুচনা হয়, এই দিনটি মুক্তির প্রতীক এবং ভবিষ্যত প্রজন্মের জন্য প্রেরণার উৎস। মহান স্বাধীনতা যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাই। ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবকে অনেক ধন্যবাদ স্বাধীনতা যুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ এম এ জি ওসমানী, মুক্তিযুদ্ধের সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক, আজীবন সম্মাননা (মরণোত্তর) এবং মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য, লে. কর্নেল জাফর ইমাম বীর বিক্রম, মুক্তিযুদ্ধের দশম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক কে ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব স্বাধীনতা সম্মাননা-২০২৫ এ ভূষিত করায়। আরও যারা পুরুস্কার পাচ্ছেন সবাইকে অভিনন্দন, তারা সকলেই গুণিজন ও আলোকিত মানুষ।
বিশেষ অতিথির বক্তব্যে ড. সৈয়দ নকীব মুসলিম বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস হচ্ছে বাঙালি জাতির মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের ফল, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আশা ও উদ্দীপনা নিয়ে আমাদের বীর সন্তানেরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল এবং স্বাধীনতা অর্জন করেছিল, আজও বাঙালিদের কাঙিখত স্বাধীনতা অর্জিত হয়নি, ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের স্বাধীনতা সম্মাননা-২০২৫ প্রদান অনুষ্ঠান দেশে এবং দেশের বাইরে সকল বাংলাদেশীদের স্বাধীনতা রক্ষার উদ্দীপনার এক মাইলফল। ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব কে ধন্যবাদ এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য।

এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, সমাজে শিক্ষিত লোকের ভূমিকা, ব্যক্তির শিক্ষায় সমাজের অবদান, সমাজের প্রতি শিক্ষিত লোকের দায়, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিত করতে আমাদের করণীয় অপরিসীম, আমি মনে করি ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের স্বাধীনতা সম্মাননা-২০২৫ প্রদান অনুষ্ঠান এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি ওয়র্ল্ড জার্নালিস্টস ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
আলহাজ¦ নুরুদ্দীন আহমেদ বলেন, ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের স্বাধীনতা সম্মাননা-২০২৫ প্রদান অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতার যুদ্ধে শহীদদের প্রতি যে সম্মান প্রর্দশন করেছে তা খুবই বিরল, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, ৫২ মহান ভাষা আন্দোলন, ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬- এর ছয় দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচনসহ দীর্ঘ প্রায় ২৫ বছরের ধারাবাহিক আন্দোলনের মধ্যদিয়ে জাতি ১৯৭১ সালে এসে উপনীত হয়, পাকিস্তানের সামরিক স্বৈরশাসকের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন এক পর্যায়ে স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনে পরিণত হয়। ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের এই ধরনের মহতি উদ্যোগ কে স্বাগত জানাই।
ড. হামিদা খানম বলেন, ২৫ মার্চের কালরাত ছিল বাঙালির জন্য এক ভয়াবহ অধ্যায়, পাকিস্তানি শাসকগোষ্ঠী অপারেশন সার্চলাইট নামে এক নৃশংস অভিযান চালায়, ঢাকার রাস্তাঘাট, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন, এবং টাকা বিশ^বিদ্যালয় ছিল এই হামলার প্রধান লক্ষ্য, হাজার হাজার নিরীহ বাঙালিকে হত্যা করা হয়, এই রাতেই বাঙালির মনে স্বাধীনতার চেতনা আরো দৃঢ় হয়, ২৫ মার্চের নৃশংসতার পর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসে, আমাদের স্বাধীনতা ও শহীদদের সম্মান রেখে ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যান্ত প্রসংশনীয়। ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব আগামীতে আরোও এগিয়ে যাবে আমার প্রত্যাশা।
মোতাহার হোসেন বলেন, বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের স্বাধীনতা, এ স্বাধীনতা যুদ্ধে কৃতিত্বপূর্ন অবদান ও ত্যাগের জন্য আজ যারা পুরস্কৃত হলেন তাদের প্রতি সম্মান জানাচ্ছি, সাংবাদিকরা রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ, তাদের ভূমিকা রাষ্ট্র গঠনে ও উন্নয়ণে অনস্বীকার্য, তার জন্য প্রয়োজন মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তি ও সময় বদলালেও আমরা যে তিমিরে ছিলাম সে তিমিরেই থেকে যাচ্ছি, এ অবস্থার উত্তরণ সময়ের দাবী, মত প্রকাশের স্বাধীনতা সব মিডিয়ায় জন্য কাম্য, কোন ভাবেই নৈরাজ্যবাদ কাম্য নয়, আমি মনে করি ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের আজকের এই অনুষ্ঠান সেই পথকে ত্বরান্বিত করবে। ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব কে ধন্যবাদ এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য।
উইং কমান্ডার মীর আমিনুল ইসলাম (অব:) মহান স্বাধীনতা যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা করেন, ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব স্বাধীনতা সম্মাননা -২০২৫ যারা পাচ্ছেন সকলেই গুণিজন। সবাইকে অভিনন্দন। ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের এই উদ্যোগ প্রসংশনীয়। অনুষ্ঠানের সভাপতি ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের আহবায়ক এম. এম. ইকবাল আলমগীর বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।তিনি বলেন মুক্তিযুদ্ধ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানী কে ( মরণোত্তর) ওয়াল্ড জার্নালিস্টস ক্লাব আজীবন স্বাধীনতা সম্মান পুরস্কার প্রদানের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানানো হয়েছে। আজ যারা পুরস্কার পেয়েছেন সবাই গুনীজন ও আলোকিত মানুষ। দেশের কল্যানে উনারা আরও অবদান রাখবেন বলে আমার বিশ্বাস।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin