রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নড়াইলের রায়গ্রামে বার্ষিক মতুয়া মহাউৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

রাশেল হুসাইন, নড়াইল
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ Time View

মোঃ রাসেল হুসাইন নড়াইল।

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায় গ্রামে বার্ষিক মতুয়া মহাউৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাবিত্রী রানীর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার ছেলেদের আয়োজনে নিজ বাসভবনে এ মতুয়া মহাউৎসব অনুষ্ঠিত হয়। মতুয়া বিনোদ বিশ্বাসের সভাপতিত্বে ও মতুয়া অলোক পান্ডের পরিচালনায় এ মতুয়া মহাউৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা মতুয়া মিশনের সভাপতি মতুয়া অসিম কুমার পাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াগ্রাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাবু মোল্লা।শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মিলন বিশ্বাস।এছাড়াও উপস্থিত ছিলেন মতুয়া রাম পাল, মতুয়া মুকুল পাগল,মতুয়া মিলন বিশ্বাস, মতুয়া সুজিত বিশ্বাস,মতুয়া বিধান বিশ্বাস, মতুয়া মিত্র বিশ্বাস, মতুয়া লিঠান বিশ্বাস, সহ মতুয়া মিশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মতুয়া উৎসবকে ঘিরে এলাকার ও বাইরের শত শত মানুষ এখানে আসেন। নাচে গানে মেতে উঠেন। সেই সাথে চলে ধর্মীয় আরাধনা ও বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পূজা অর্চনা, প্রসাধ বিতরণ, ঠাকুরের লীলা প্রচার, পদাবলী কীর্তনসহ নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনব্যাপী এ মহাসম্মেলন।

প্রধান অতিথি অসীম কুমার পাল তার বক্তৃতাকালে বলেন,হিন্দু সমাজের বড় অংশীদার হচ্ছে মতুয়া সম্প্রদায়। মতুয়ারা সমাজে সবসময় শান্তির বার্তা বহন করে চলে।তিনি মতুয়াদের সবসময় ঐক্যবদ্ধ থেকে সামাজিক উন্নয়নে এবং ভালো কাজে অংশীদার হতে সকলের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin