বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে ওয়ারেন্ট ভুক্ত শীর্ষ সন্ত্রাসী আটক।

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩১২ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী চঞ্চল মোল্যা(৩৫) কে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (০৯ মার্চ ) সন্ধ্যা ৬ টার দিকে পুরুলিয়া গ্রাম হতে তাকে আটক করা হয়। আটক চঞ্চল মোল্যা আনিচ শেখ গ্রুপের প্রধান সহযোগী ও পুরুলিয়া গ্রামের ভাংচুর মামলার ৮ নং আসামী।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত ৩১ শে মার্চ (ঈদের দিন) গোয়েন্দা সূত্র হতে কালিয়া আর্মি ক্যাম্পে ফোন করে জানানো হয় আনিস শেখের গ্রুপ এবং কোবাদ মেম্বার গ্রুপ ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। খবর পেয়ে সেনাবাহিনী টহল দল উক্ত এলাকায় দ্রুত গমন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরের ১ লা এপ্রিল আনিস গ্রুপের লোকজন কোবাদ মেম্বারের লোকজনদের বাড়িঘর ভাঙচুর এবং লুটপাট করে । অতঃপর কোবাদ মেম্বার গ্রুপের পক্ষ হতে ইমরুল কাজী বাদী হয়ে কালিয়া থানায় একটি মামলা করেন।
পরবর্তীতে আসামীরা পলাতক থেকে প্রতিনিয়ত তাদের বাড়ি ঘর ভাঙচুর এবং অগ্নি সংযোগের ভয় দেখিয়ে আসছে। এদিকে আসামী ধরতে পুলিশ এবং সেনাবাহিনী টহল অব্যাহত থাকে।
০৯ এপ্রিল দুপুর ২টার দিকে পুরুলিয়া গ্রামের মিনারা খাতুন নামে জনৈক মহিলা সেনাবাহিনীর ক্যাম্পের অভিযোগ নাম্বারে ফোন করে বলেন আনিস শেখের গ্রুপ তাকে এবং তার মেয়েকে ঘরের মধ্যে বন্দী করে আগুন জ্বালিয়ে দিবে। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী ক্যাম্প হতে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সেই মহিলা এবং মেয়েকে বাড়ি হতে উদ্ধার করে। তাদের কাছ থেকে আসামিদের অবস্থান জেনে আসামীদের বাড়ি তল্লাশি করে চঞ্চল মোল্লাকে আটক করে এবং উজ্জ্বল মোল্লা পালিয়ে যায়। আটক চঞ্চল মোল্যাকে সেনাবাহিনী টহল দল কালিয়া থানায় হস্তান্তর করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin