বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় নিলামে উঠেছে উপজেলা পরিষদ জামে মসজিদ, হবে নতুন ভবন!

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২০৩ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া সর্ব সাধারণের অবগতির জন্য নিলামে উঠেছে উপজেলা পরিষদ জামে মসজিদ। মসজিদে মুসল্লীদের জায়গা সংকুলান না হওয়ায় ভেঙ্গে ৩ তলা ফাউন্ডেশন করে ২ তলা কমপ্লিট করার ঘোষণা দিয়েছেন ইউএনও কালিয়া মোঃ রাশেদুজ্জামান। এরই ধারাবাহিকতায় মসজিদের পুরাতন ভবন অপসারণের জন্য নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। এমন উদ্যোগ নেওয়া ধর্মপ্রাণ মানুষের প্রশংসায় ভাসছেন ইউএনও মোঃ রাশেদুজ্জামান।

শর্তে রয়েছে নিলাম ডাকে অংশগ্রহণের জন্য আগামী ১৪ এপ্রিল অফিস থেকে ফর্ম সংগ্রহ করে ২,০০০/- (দুই হাজার) টাকা (ফেরৎযোগ্য) জমানতসহ ১৫ এপ্রিল সকাল ১১ টার মধ্যে জমা দিতে হবে এবং ওই দিনই প্রকাশ্যে নিলাম ডাক কার্যক্রম অনুষ্ঠিত হবে। নিলামে সর্বোচ্চ দরদাতাকে কাজ প্রদান করা হবে এবং উক্ত দিনে জামানত হিসাবে ৫% অর্থ উপজেলা পরিষদ জামে মসজিদের হিসাব নম্বরে জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাকে ৩ দিনের মধ্যে নিলামডাকের সমুদয় অর্থ পরিশোধ করতে হবে। অন্যথায় জামানত বাজেয়াপ্ত করা হবে ঐঠ পুনরায় নিলামডাক অনুষ্ঠিত হবে।
সমুদয় অর্থ পরিশোধের ১৫ দিনের মধ্যে স্থাপনা অপসারণ করে নিতে বাধ্য থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin