বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে ঈদগাহ ময়দানে চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগে থানায় জিডি

নড়াইল প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২০৯ Time View

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিমায়েত হুসাইন ফারুকের ওপর সন্ত্রাসী হামলা এবং হুমকি প্রদানের অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (৩১ মার্চ) বিকেলে নড়াইল সদর থানায় এ জিডি করেন ভুক্তভোগী ওই চেয়ারম্যান। জিডিতে চারজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন বিছালী ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মশিয়ার রহমান, বিছালী ইউনিয়নের মধুরগাতী এলাকার হুমায়ুন মোল্য, রুহোল মোল্যা ও ইমরান মোল্যা।

জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আজ সকালে নিজ বাড়ি থেকে মধুরগাতী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে গেলে সেখানে অভিযুক্তরা তার ওপর আতর্কিত হামলা চালায়।
মূলত, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলাকারীদের সঙ্গে হিমায়েত চেয়ারম্যানের পূর্ব শত্রুতা রয়েছে। তার জেরেই তারা চেয়ারম্যানের ওপর হামলা করে। এসময় স্থানীয়রা হামলাকারীদের ঠেকিয়ে দেয়৷ তখন হামলাকারীরা চেয়ারম্যান হিমায়েতকে গালিগালাজসহ হত্যার হুমকি দেয়। এরপর থেকে ওই চেয়ারম্যান নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এদিকে অভিযোগের ব্যাপারে জানতে মশিয়ার রহমানকে ফোন দিলে তিনি এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। চেষ্টা করেও অন্য অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin