বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

তেরখাদা, রূপসা ও দিঘলিয়ায় বিএনপি নেতাকর্মী ও অসহায় দরিদ্রদের মাঝে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৭৩ Time View

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনা জেলার তেরখাদা, রূপসা ও দিঘলিয়া উপজেলায় বিএনপি নেতাকর্মী, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার (বস্ত্র) বিতরণ করা হয়েছে।

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও তেরখাদার কৃতি সন্তান জনাব পারভেজ মল্লিক এই উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন।

প্রায় সপ্তাহব্যাপী চলমান এ কার্যক্রমে বিএনপি ও অঙ্গসংগঠন এবং দরিদ্র সাধারণ মানুষের মধ্যে এ উপহার সামগ্রী বিতরণ চলমান রয়েছে একই সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন জনাব পারভেজ মল্লিক। তেরখাদা বিএনপির নেতা লালিম শেখ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নেতাকর্মী, দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা পারভেজ মল্লিক। এতে তৃণমূলের নেতাকর্মীসহ দরিদ্র অসহায় মানুষ অত্যন্ত খুশি ও আনন্দিত।

উল্লেখ্য, যুক্তরাজ্য বিএনপি নেতা পারভেজ মল্লিক দীর্ঘদিন ধরে তেরখাদা, রূপসা ও দিঘলিয়া উপজেলায় সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে আসছেন। তার এই ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রম বিএনপি নেতাকর্মীসহ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আনন্দ ছড়িয়ে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin