বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

দেশ‍ব‍্যাপী সহিংসতা, ধর্ষণ ও সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জে এস ডি’র বিবৃতি।

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৪৬ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, যুক্তরাষ্ট্র এর নেত‍ৃবৃন্দ এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, লাগামহীনভাবে দেশব‍্যাপী সহিংসতা, ধর্ষণ ও সন্ত্রাস চলছে। এ লাগাম টেনে ধরতে সরকারের আরো কঠোরভাবে হস্তক্ষেপ প্রয়োজন। বিশেষ করে নারী ও শিশুর প্রতি সহিংসতা
মনুষ্যত্বের মহিমাকে ভুলুন্ঠিত করে। সরকারের পাশাপাশি আমাদের সকলকে এই মনুষ্যত্ব বিরোধী রাজনৈতিক ব্যবস্থাকে ছুঁড়ে ফেলতে হবে।এক একটি মানবিক সমাজ এবং সুশাসন, প্রতিটি ব্যক্তিকে স্বমহিমায় ও পূর্ণ আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করতে পারে। এই ধরনের উপযোগী রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল – জে এস ডি, অংশীদারিত্বের গণতন্ত্রের রাজনৈতিক বন্দোবস্ত হাজির করেছে।খবর বাপসনিউজ ।
জীবনবিমুখ বা জীবন থেকে বিচ্ছিন্ন কোনো মতাদর্শ কিংবা ভাবধারা আমাদের সমাজ গ্রহণ করবে না। সমাজ-বিচ্ছিন্ন হয়ে ইতিহাসের গতিপথের পরিবর্তন করা যায় না। ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নারীকে ঘরে আবদ্ধ রাখার মতো কোনো প্রতিক্রিয়াশীল রাজনৈতিক মতবাদকে চাপিয়ে দেওয়া সম্ভব হবে না।
বিবৃতি প্রদানকারী উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেন- দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ সভাপতি মোহাম্মদ সরোয়ার হোসাইন, মুলধারার রাজনীতিবিদ এডভোকেট মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা আলমগীর ভূইঁয়া, দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির প্রবাস বিষয়ক সম্পাদক আবদুল মালেক, যুক্তরাষ্ট্র জে এস ডি’র উপদেষ্টা মোহাম্মদ হেলাল উদ্দিন,যুক্তরাষ্ট্র জেএসডি’র আহবায়ক এনামুল হায়দার, যুগ্ম আহবায়ক সামছু উদ্দিন আহমেদ শামীম,জাকির হোসেন স্বপন, তছলিম উদ্দিন খান, আরজু হাজারী,
মোহসিনুর রহমান সবুজ, মোহাম্মদ রফিক উল‍্যাহ, চৌমুহানী সরকারি কলেজের সাবেক ভি,পি, আবদুল মান্নান, যুক্তরাষ্ট্র জে এস ডি’র অন্যতম নেতা গাজী আযম বাদল, হারুনুর রশীদ, ফারুক হোসেন, ফজলুল হক, যুক্তরাষ্ট্র জে এস ডি নেত্রী রোকেয়া বেগম, সাবেক ছাত্রনেতা আজিজুল হক, গোলাম ফারুক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin