
ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার জয়পুর মোড় এলাকা থেকে আবিদ শেখ (৬০) ও শামিম শেখ (৩৫) নামে পিতাপুত্রকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। ০৬ মার্চ সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার জয়পুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা কলাবাড়ীয়া গ্রামের চরকান্দিপাড় এলাকার বাসিন্দা।

উল্লেখ্য একই এলাকার মোশারেফ শেখের ছেলে ও সোহেল মেম্বার এর আপন বড় ভাই আনিচ শেখ প্রায় এক বছর পূর্বে হত্যার শিকার হয়। উক্ত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এই শামীম শেখ।
স্থাণীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ওই সময় শামীম শেখ ইজিবাইকে করে তার অসুস্থ বাবকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার সময় জয়পুর মোড়ে পৌছাইলে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মোশারেফ শেখের ছেলে সোহেল শেখ (মেম্বার) তিনটি মোটরসাইকেলে ০৯/১০ জন এসে শামীম শেখ ও তার পিতার ওপর আকস্মিক হামলা করে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্ম আহত করে পালিয়ে যায়। অতঃপর স্থানীয়রা শামিম শেখখে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেলে রেফার্ড করেন।

এ ঘটনায় জড়িত সোাহেল শেখ (মেম্বার) কে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হাসপাতালে গিয়েও আহতদের খবর নেওয়া হয়েছে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের খুলনা ২৫০ বেডে স্থানান্তর করা হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এদিকে কলাবাড়িয়ার পরিস্থিতি জানতে ওসি নড়াগাতী, মোঃ শরিফুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সেনাবাহীনির অভিযান অব্যাহত রয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত আছে।