মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Title :
কালিয়ায় নেশাগ্রস্ত মাদকসেবিকে জেল জরিমানা নড়াগাতীতে অষ্ট্রীয়া প্রবাসীর মাছের ঘেরে চুরি! থানায় অভিযোগ দায়ের নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াতর পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  অনুষ্ঠিত কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

সাড়ে পাঁচ হাজার কর্মীকে ছাঁটাই করছে পেন্টাগন

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৯ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল কর্মী বাহিনী কাটছাঁট করার উদ্যোগের অংশ হিসেবে প্রায় সাড়ে হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হবে। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

রয়টার্স বলছে, একদিন আগে ট্রাম্পের এমন আগ্রাসী উদ্যোগের জেরে কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা ক্ষুব্ধ ভোটারদের তোপের মুখে পড়েছিল। এরপরেই পেন্টাগন এই ঘোষণা দিয়েছে।
পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী সপ্তাহে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত কার্যকর করা হবে। প্রতিরক্ষা বিভাগ থেকে প্রত্যাশা অনুযায়ী ৫০ হাজার লোকবল কমিয়ে ফেলার অংশ হিসেবে এটি করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এ ছাঁটাই প্রক্রিয়া এখানেই শেষ হবে না।

পেন্টাগনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একজন দারিন সেলনিক। তিনি বলেছেন, পেন্টাগন নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখবে। এই সংস্থা শেষপর্যন্ত সাড়ে ৯ লাখ বেসামরিক শ্রমশক্তির ৫ থেকে ৮ শতাংশ কমিয়ে আনবে।
এদিকে এরইমধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই শুক্রবার সংস্থাটির ১ হাজার ৫০০ কর্মীকে ওয়াশিংটনের সদর দপ্তর থেকে সরিয়ে দেশের বিভিন্ন জায়গায় বদলি করার ঘোষণা দিয়েছে। এই তথ্য দুইটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির সরকারি হিসাবে, এফবিআইয়ের প্রতি চার কর্মীর একজন ওয়াশিংটনে কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin