বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

যুদ্ধ বন্ধে কিছুই করেনি ফ্রান্স-যুক্তরাজ্য: ট্রাম্প

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৩ Time View

হাকিকুল ইসলাম খোকন , বাপসনিউজঃ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধে কিছুই করেননি ম্যাক্রো ও স্টারমার। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে শান্তি আলোচনার জন্য কোনও কার্ড নেই। আমার মনে হয় না মিটিংয়ের জন্য তিনি গুরুত্বপূর্ণ।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমার ব্যক্তিগত উদ্যোগ ছাড়া রাশিয়া এবং ইউক্রেন শান্তি আলোচনা শুরু করতে চায় না। ট্রাম্প এদিন জেলেনস্কির আরও সমালোচনা করেছেন।
ট্রাম্প বলেন, এই লোককে আমি অনেক বছর ধরেই দেখছি, যখন তার শহরলো ধ্বংস হয়ে যাচ্ছে, তার লোকজন নিহত হচ্ছে, তার সেনারাও ধ্বংস হচ্ছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে প্রায় তিন বছর ধরে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ চলছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেইসময় থেকে যুক্তরাজ্য, ফ্রান্স এবং অন্যান্য মিত্র কিয়েভে অস্ত্র সরবরাহ করে আসছে।

গত সোমবার ইউক্রেন নিয়ে ইউরোপীয় নেতারা বৈঠকে বসেন। সৌদিতে রাশিয়ান ও মার্কিন নেতাদের বৈঠকের আগে তারা আলোচনায় বসেছিলেন। বিবিসি বলছে, ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রো ও স্টারমারের সমালোচনা করলেও ইউরোপীয় নেতাদের প্রশংসা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin