মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Title :
কালিয়ায় নেশাগ্রস্ত মাদকসেবিকে জেল জরিমানা নড়াগাতীতে অষ্ট্রীয়া প্রবাসীর মাছের ঘেরে চুরি! থানায় অভিযোগ দায়ের নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াতর পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  অনুষ্ঠিত কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

গীতায় হাত রেখে শপথ নিলেন এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৮ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সিনেটে ক্যাশ প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হয়। খবর বিবিসি ও আল জাজিরার।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাশ প্যাটেল হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ ভগবত গীতায় হাত রেখে এফবিআইয়ের প্রধান হিসেবে শপথগ্রহণ করেছেন।
হোয়াইট হাউজের প্রাঙ্গণে আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনে শপথ গ্রহণের সময় ক্যাশ প্যাটেলের পরিবারও উপস্থিত ছিলেন। প্যাটেলকে শপথ পাঠ করান যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।

শপথ নেওয়ার পর প্যাটেল জানান, এটি আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমার মনে হয়, ওই পদে ও (প্যাটেল) সেরা হতে চলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin