বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৭ Time View

হাকিকুল ইসলাম খোকন , বাপসনিউজঃ

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন আনলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ট্রাম্প সশস্ত্র বাহিনীর প্রধান ‘চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ’ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন। খবর রয়টার্স ও সিএনএনের।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকে বরখাস্তের ঘোষণা দেন। এসব ঘটনাকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছে সিএনএন ও রয়টার্স।
ট্রাম্প জানিয়েছেন যে তিনি জেনারেল চার্লস কিউ ব্রাউনের জায়গায় বিমান বাহিনীর (অবঃ) লেফটেনেন্ট জেনারেল জন ডান কেইনকে দায়িত্ব দিয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একটি পোস্ট করেন ট্রাম্প। পোস্টে ট্রাম্প জেনারেল চার্লস কিউ ব্রাউনকে ‘ভালো ভদ্রলোক’ ও ‘অসাধারণ নেতা’ হিসেবে উল্লেখ করেছেন। এ ছাড়া ইঙ্গিত দিয়েছেন যে, সামরিক বাহিনীর আরও কিছু কর্মকর্তাকে বরখাস্ত করা হবে।
ট্রাম্প লিখেছেন, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে আমি আরও পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তার মনোনয়ন চূড়ান্ত করতে নির্দেশনা দিয়েছি। এসব খুব দ্রুতই ঘোষণা করা হবে।

গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। শপথের দিনেই শতাধিক নির্বাহী আদেশে সই করে একপ্রকার ঝড় তুলেন। তিনি এরইমধ্যে তার প্রশাসন ঢেলে সাজাচ্ছেন। এ ছাড়া ট্রাম্প সশস্ত্র বাহিনীতেও ব্যাপক রদবদল আনার ঘোষণা দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin