বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

এফবিআই প্রধান হয়েই ক্যাশ প্যাটেলের হুঁশিয়ারি

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১২ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সিনেটে ক্যাশ প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। খবর বিবিসি ও আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট ৫১-৪৯ ভোটে ক্যাশ প্যাটেলকে এই পদে অনুমোদন দিয়েছে। এফবিআই প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ক্যাশ প্যাটেল। সেইসঙ্গে দিয়েছেন হুঁশিয়ারি বার্তা।
ক্যাশ প্যাটেল এফবিআই সংস্থাকে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট ছাড়াও অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও ধন্যবাদ জানিয়েছেন প্যাটেল।
তিনি বলেছেন, এফবিআই-এর প্রতি জনগণের আস্থা তিনি ফিরিয়ে আনবেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্যাটেল লিখেছেন, আমি এফবিআই-এর নবম পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ায় গর্বিত বোধ করছি। আমার প্রতি অটুট আস্থা রাখায় ও সমর্থন দেওয়ায় ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেল বন্ডি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin