শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Title :
কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কাছ থেকে দেখা ডাঃ কামরুল ইসলাম মরার পরে খাড়ার ঘা- মূল্য বৃদ্ধি হলেও কালিয়ায় বন্ধ হয়নি অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দিশেহারা সাধারণ মানুষ! নড়াইলে ফুটবল খেলার নামে চলে অনুমতিবিহীন ‘র‍্যাফেল ড্র’ কালিয়ার ইলিয়াসাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে গাজী আবুল হাসান আলোচনার শীর্ষে নড়াগাতীতে বর্গা চাষীর পিটুনিতে মালিক পক্ষ আহত, থানায় মামলা দায়ের কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নড়াইলে ওয়ালটন প্লাজায় চুরির ঘটনায় চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার। মালামাল উদ্ধার।

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলায় ওয়ালটন প্লাজায় আলোচিত চুরির ঘটনার সাথে জড়িত চোর চক্রের ৭ সদস্যকে তথ্য প্রযুক্তির সহায়তায় আটক করেছে কালিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৬ টি ল্যাপটপ ও ৪ টি মোবাইল উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দিনভর যশোর ও খুলনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, যশোর জেলার কোতোয়ালি থানার নুরপুর উত্তরপাড়া গ্রামের নজরুল শেখের ছেলে লাদেন, খুলনা জেলার দিঘলিয়া থানার হাজিগ্রামের বাবুল মোল্লার ছেলে রাজু মোল্লা, একই গ্রামের হুমায়ূন মোল্লার ছেলে তুয়াস মোল্লা, খালিশপুর থানার কাশিপুর গ্রামের মৃত হান্নান শেখের ছেলে আসলাম শেখ, মৃত নুরুল হক মিয়ার ছেলে বিল্লাল মিয়া, মৃত কাজী আশরাফ হোসেনের ছেলে কাজী ওয়াসিফ হাসান মনির এবং হাউজিং বাজার এলাকার গোলাম আলীর ছেলে কুরবান।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২৮ নভেম্বর (সোমবার) দিবাগত রাতে উপজেলার কালিয়া বাজারের ওয়ালটন প্লাজায় দেয়ালের ভেন্টিলেটর ভেঙ্গে একদল চোর ৭ টি ল্যাপটপ ও ১৯ টি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। পরদিন ওয়াল্টন প্লাজার ম্যানেজার রাসেল আহমেদ বাদী হয়ে অজ্ঞাত চোরদের আসামী করে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথ তথ্য প্রযুক্তি ব্যবহার করে সঙ্গীয় ফোর্সসহ গত বুধবার খুলনা ও যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের ৭ সদস্যকে আটক করে।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাকি ল্যাপটপ ও মোবাইল উদ্ধারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin