বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় লটারীর মাধ্যমে ঠিকাদার নির্বাচন সম্পন্ন।

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৬ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় ১ হাজার মিটার রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ উপলক্ষ্যে ঠিকাদার নির্বাচনে লটারী অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারী (বুধবার) সকাল ১১ টায় ২৪০ টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্য থেকে উন্মুক্ত লটারীর মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন করেন ইউএনও মোঃ রাশেদুজ্জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অঃদাঃ) মোসাঃ মেহেরুননেছা।

এ সময় লটারীতে ১৯২ নম্বরে থাকা বাকলি, নড়াইল সদরের মেসার্স মিঠুন এন্টারপ্রাইজ এর নাম উঠে আসে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল, খালিদ আহমদ উসমানী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার গোলাম কিবরিয়া, উপজেলা সমবায় অফিসার রহিমা খাতুন, উপজেলা প্রকৌশলী এলজিইডি প্রনব কান্তি বল, মৎস্য অফিসার আবু রায়হানসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, উপজেলার জয়নগর ইউনিয়নের নয়নপুর গ্রামের বাবর খানের দোকান সংলগ্ন পাঁকা রাস্তা হতে আইয়ুব আলী খানের জমি পর্যন্ত ৮০০.০ মিটার ও পহরডাঙ্গা গ্রামের হাফিজ শেখের বাড়ি সংলগ্ন পাকা রাস্তা হতে ইয়াসিন শেখের বাড়ি সংলগ্ন ইটের সলিং পর্যন্ত ২০০.০০ মিটার রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণে ব্যয় বরাদ্দ হয়েছে ৮৪ লক্ষ ৬০ হাজার ১০০ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin