বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে সময় টিভির সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন।

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২৬৮ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলে সময় টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর হামলার প্রতিবাদে কালিয়া প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২ জানুয়ারি )বেলা ১২ টায় কালিয়া প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি গোলাম মোর্শেদ, বাংলা ভিশন ডিজিটাল ও দৈনিক দৈনিক জন্মভূমি এর জেলা প্রতিনিধি মোঃ বাবর আলী, দৈনিক আজকের পত্রিকার রাসেদ কামাল, দৈনিক জনবানীর হাচিবুর রহমান, এশিয়ান টিভির আমানত ইসলাম পারভেজ প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ জিহাদুল ইসলাম, মনিরুজ্জামান চৌধুরী, মোঃ বাবলু মল্লিক, খাইরুল আলম চৌধুরী, রাসেল মোল্লা, মামুন মোল্লা, শেখ উজ্জ্বল চৌধুরী জুয়েল রানা।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলায় বোঝা যায় গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
সাংবাদিকদের ওপর হামলা বর্তমান সময়ে বেড়েছে এটা নিরাসন জরুরি। সাংবাদিকদের ওপর হামলা বন্ধ না হলে গণমাধ্যম হুমকির মুখে পড়বে। এসময় মানববন্ধনে উপস্থিত গণমাধ্যমকর্মীরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উল্লেখ্য,৩০ ডিসেম্বর লোহাগড়া থেকে নড়াইল ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শহরের শেখ রাসেল সেতুর উপরে সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin